মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৪:৪৩

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৪:৪৩

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণের বিচারের আল্টিমেটাম দিয়েছে ইশা ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম বলেন, ধর্ষণ বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি পাশাপাশি ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দেশব্যাপী যেন ধর্ষণ উৎসব চলছে। এর দায় ভার সম্পূর্ণভাবে এই ফ্যাসিবাদী সরকারের।

আজ ২৯ সেপ্টেম্বর’২০ ইং মঙ্গলবার দুপুর ১২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাবেরর সামনে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নারী ক্ষমতায়নের মুখরোচক বুলির আড়ালে চলছে নারীর প্রতি সহিংসতা। বর্তমান সরকার আজ নারীর নিরাপত্তা নিশ্চিতে পরিপূর্ণভাবে ব্যর্থ। সিলেটের এমসি কলেজ নয় শুধু সারা দেশে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগে ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এভাবে একটি সমাজ চলতে পারে না । অনতিবিলম্বে ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যকর করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এমসি কলেজ এবং খাগড়াছড়িতে উপজাতি ধর্ষণের অভিযুক্ত ধর্ষকদের বিচার করতে হবে। অন্যথায় আগামী ১লা অক্টোবর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মুনতাছির আহমাদ, জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ, মজলিসে শূরার সদস্য শিব্বির আহমদ, ঢাকা নগর পূর্বের সভাপতি আখতারুজ্জামান মাহদী, নগর পশ্চিমের সহ সভাপতি রায়হান চৌধুরী, দক্ষিণ সাধারন সম্পাদক কাওছার আহমাদ প্রমুখ।

সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে কদম ফোয়ারা ঘুরে পল্টন মোড় হয়ে ইশা চত্ত্বরে এসে শেষ হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ