বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২০

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২০

আগামী বছর থেকে মাধ্যমিকে প্রথম-দ্বিতীয়-তৃতীয় রোল থাকছে না!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের কারণে এ বছর মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষকরা বলেছেন, ক্লাসে প্রথম দ্বিতীয় ও তৃতীয়সহ অন্যদের রোল নম্বর কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়ে তাদেরকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করার কথা বলা হলেও মূল্যায়নের জন্য রাখা হয়নি কোনো নম্বর। সে হিসেবে পরবর্তী শ্রেণিতে মেধার ভিত্তিতে রোল নম্বর দেয়া ছাড়াই শিক্ষার্থীদের উত্তীর্ণ করার চিন্তা-ভাবনা করছেন তারা।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মাউশি থেকে ছাত্র-ছাত্রীদের মূল্যায়নের যে সূচক বেধে দেয়া হয়েছে সেভাবে মূল্যায়ন করা হলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের রোল নম্বর দেয়া সম্ভব হবে না। কেননা একটি সূচকে একের অধিক শিক্ষার্থী থাকতে পরেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্বের শ্রেণির রোল পরবর্তী শ্রেণিতেও অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

পরবর্তী শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের রোল নম্বর নির্ধারণ করা নিয়ে বিপাকে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, মূল্যায়নের জন্য যে চারটি সূচক নির্ধারণ করে দেয়া হয়েছে, সেখানে একটি সূচকে একাধিক শিক্ষার্থীর নাম আসলে তাদের সবার রোল নম্বর নির্ধারণ করা নিয়ে বিপাকে পড়তে হবে। কেননা একই সূচকে একাধিক শিক্ষার্থী থাকলে তাদের সবার রোল নম্বর এক রাখা সম্ভব না।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. বেলাল হোসাইন জানান, আমরা ভবিষ্যতে শিক্ষার্থীদের রোল নম্বরের বিষয়টি তুলে দেয়ার বিষয়ে কাজ করছি। ভবিষ্যতে রোল নম্বর দিয়ে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে না। তবে এ বছর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ