মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১২:৫৮

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১২:৫৮

আগামীকাল থেকে সারাদেশের হিফজ মাদরাসাসমূহের কার্যক্রম শুরু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে হাফিজিয়া মাদরাসার শিক্ষা কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ হাফিজিয়া মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। এতে হিফজখানার শিক্ষার্থীরা পবিত্র কুরআনের ইয়াদ হারিয়ে ফেলতে যাচ্ছিল। হিফজখানা চালুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামাঞ্চল থেকে ছাত্ররা বেডিংপত্র নিয়ে বুধবার থেকেই স্ব স্ব মাদরাসায় ছুটে আসতে শুরু করেছে। করোনা মহামারী থেকে নাজাতের জন্য মাদরাসা চালুর দিন থেকেই প্রতিদিন বিশেষ খতমের ব্যবস্থা করা হবে। ঢাকা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সরেজমিনে দেখার জন্য বিভিন্ন হাফিজিয়া মাদরাসায় ছুটে যাচ্ছেন। ঢাকার একাধিক হাফিজিয়া মাদরাসার মুহতামিত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে সকল হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে গত ৮ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক সার্কুলারে ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদরাসা ও হিফজখানার শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা জারি করা হয়। এ সকল হাফিজিয়া মাদরাসা বা হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে হিফজখানা খুলে দেয়ার নির্দেশনা জারি হওয়ায় বিভিন্ন মাদরাসার পরিচালনা কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য রেজ্যুলেশনে সদস্যদের স্বাক্ষর নেয়া হয়।
এদিকে, গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন পরিচালক (সমন্বয় বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারের স্বাক্ষরিত এক চিঠিতে হাফিজিয়া মাদরাসা চালু প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি তদারকি করার জন্য স্থানীয় প্রশাসন, স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক ও কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ