সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৫

সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৫

আওয়ামীলীগের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়; পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, সরকারি দল ছাড়া সকল বিরোধী দল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া

সম্ভব নয়। আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষমতার যে কথা বলছেন তা অবাস্তব। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইসলামী ছাত্র আন্দোলন

বাংলাদেশ-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তারা আমাদের ভাই। আপনারা দায়িত্ব

 

পালনে কিছুটা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। হাতে হাতুড়ি নিয়ে যে আচরণ করেছেন তাতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। জালিমদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে যারা মামলার স্বীকার হয়ে কারাবন্দি হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,

 

স্বাধীনতার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। স্বাধীনতার ৫২ বছরে এর একটিও বাস্তবায়ন হয়েছে বলে দেশবাসী দেখেনি। তিনি আরও বলেন, দেশের আবহাওয়া বর্তমানে দূষিত হয়ে গেছে। এই দূষিত আবহাওয়া আমাদের পরিচ্ছন্ন করতে হবে। পীর

 

সাহেব চরমোনাই বলেন, প্রধানমন্ত্রী তার বাবা, মা, ভাই হারানোর বিষয়ে কান্না করেন, কিন্তু হাফেজ রেজাউল করীমের বিষয়ে তার পদক্ষেপ কী? দেশবাসী তা জানতে চায়। এদিকে গত শুক্রবার রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করীম হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর আহ্বানে আগামীকাল ৪

 

আগস্ট জেলা, মহানগরে বিক্ষোভ মিছিল এবং ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা করেন চরমোনাই পীর। সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ইসলামকে বিজয়ী করতে আগামীর সকল লড়াই সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে থাকতে হবে,

 

ইনশাআল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল

 

মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম,

 

জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন, মাওলানা নূরুল করীম আকরাম, ছাত্র নেতা নুরুল বশর আজিজী ও ইউসুফ মানসুর প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ