শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৪৫

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৪৫

অস্ত্রোপচারের মাধ্যমে গৌরনদীতে পেট জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

বরিশালের গৌরনদীতে একটি ক্লিনিকে পেট জোড়া লাগানো অবস্থায় জমজ শিশুর জন্ম হয়েছে। বুধবার বিকালে জোড়া লাগানো ওই দুই মেয়ে শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা রয়েছে। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. সৌরভ জানান, উভয় শিশু সুস্থ আছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

দুই নবজাতকের বাবা আবু জাফর জানান, বুধবার দুপুর ১২টার দিকে গৌরনদী সদরের মৌয়ুরী ক্লিনিকের চিকিৎসক ডা. তানজিদ রহমান অস্ত্রপচার করে পেট জোড়া লাগানো অবস্থায় জমজ দুই শিশুকে ভূমিষ্ঠ করেন। জাফরের বাড়ি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে। তার স্ত্রীর নাম হালিমা বেগম। এই দুই নবজাতক ছাড়াও তাদের আরও দুটি কন্যা সন্তান রয়েছে।

নবজাতকদের নানী মৌলী বেগম জানান, দুই মাস আগে স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করানোর পর চিকিৎসক জানিয়েছিলেন, হালিমার জমজ সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু জোড়া লাগানো শিশু হবে তা বলেননি তিনি।

গৌরনদীতে অপারেশনের মাধ্যমে দুই নবজাতকের জন্মের পর বিকালে তাদের শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই নবজাতক ও মা সুস্থ ছিল। 

শের-ই বাংলা মেডিকেলের নবজাতক ওয়ার্ডের ডিউটি ডাক্তার সৌরভ জানান, জোড়া লাগানো শিশুদের আলাদা করার অপারেশন বরিশালে হয় না। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশে এর আগেও অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু আলাদা করা হয়েছে। এই দুই নবজাতককেও অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব। সূত্রঃ বিডি প্রতিদিন 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ