শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:১০

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:১০

অভিনয় ছেড়ে ইসলামী অনুশাসন পালনে মন দিলেন বলিউড অভিনেত্রী সানা খান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বলিউডের আলো ঝলমলে দুনিয়াকে স্থায়ীভাবে বিদায় জানালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানা খান। ইসলাম ধর্মকে অনুসরণ করতে ও ধর্মের জন্য কাজ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় এমনটি নিশ্চিত করেছেন ‘জয় হো’ খ্যাত এই চিত্রতারকা নিজেই।

এদিন ইন্সটাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন সানা খান। সেখানে তিনি প্রশ্ন তুলে লিখেছেন, ‘ভাই ও বোনেরা, জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। শোবিজে আমি অনেক বছর ধরে কাজ করেছি। এই সময়ে আমি আল্লাহর রহমতে নাম, যশ, খ্যাতি, টাকা ও ভক্তদের থেকে ভালোবাসা পেয়েছি। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।’

সানা আরও লিখেছেন, আমি বেশ কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবছি, সেটা হলো পৃথিবীতে মানুষের আসার মানেই কি টাকা ও খ্যাতির পেছনে দৌড়নো? দরিদ্র ও অসহায়দের জন্য কাজ করা কি আমাদের দায়িত্ব-কর্তব্য নয়?একজনের কি ভাবা উচিত নয় যে, তিনি যে কোনও মুহূর্তে মারা যেতে পারেন? এই কঠিন প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি। বিশেষ করে জানতে চাই মৃত্যুর পরে আমার কী হবে?

৩২ বছর বয়সী অভিনেত্রীর কথায়, আমার ধর্মের মধ্যে এর উত্তর খুঁজতে যাই। একসময় আমি বুঝতে পারি, এই পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু কিংবা পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন মানুষ তার জীবন পরিচালনা করেন তাহলে ভালো। জীবনের প্রতিটা মুহুর্তে অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই সেটা হয় না। বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত।

মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়ে ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি ঘোষণা করছি যে, আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আর এই মুহুর্ত থেকে মানবিকতার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। পাশাপাশি তাদের অনুরোধ জানাব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আরও কোনও আলোচনা না করেন। ধন্যবাদ।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ