বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪১

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪১

অবৈধ বিদ্যুৎ সংযোগ না দেয়ায় প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটালেন স্কুল সভাপতি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

স্কুল থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে রাজি না হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিনকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে উদ্ধার করে স্থানীয়রা সন্ধায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। হামলায় তার বাম হাত গুরুতর জখম হয়েছে।

আহত প্রধান শিক্ষক শামসুদ্দিন বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সভাপতির ভাই বসবাস করছে। শুক্রবার বিকেলে তার ভাইয়ের কক্ষে বিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ দিতে বলে সভাপতি। এতে তিনি রাজি না হওয়ায় তর্কাতর্কির এক পর্যায়ে অফিস রুমের চেয়ার দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এ ঘটনায় আহত শিক্ষকের ভাই এস এম ফকর উদ্দিন বাদী হয়ে রাতে ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানকে আসামী করে কলাপাড়া থানায় এজাহার দাখিল করেছে।

যদিও ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান হামলা ও মারধরের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ মিথ্যা। উল্টো আমাকে চেয়ার দিয়ে আঘাত করা হয়েছে।

তবে, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে তার ভাই বসবাস করছে বলে স্বীকার করেছেন সভাপতি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ