মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৮

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৮

অতিসত্ত্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ইশার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

শিক্ষা ব্যবস্থার চলমান অচলাবস্থা নিরসন ও সুরক্ষা নিশ্চিত পূর্বক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আজ (০৮ ফেব্রুয়ারি’২১) সোমবার দুপুর ১:০০ টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কেন্দ্রীয় সভাপতি দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন, করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত পালাক্রমে ১১ বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। কিন্তু সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই সরকারের এমন সিদ্ধান্ত চরম হটকারিতার শামিল। করোনা পরিস্থিতির মধ্যেও হাট-বাজার শপিংমল সহ অধিক লোক সমাগমের সকল স্থানই উন্মুক্ত করে দিয়েছে সরকার। এতদসত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের মেধা ধ্বংসের পথকেই সুগম করছে।

তিনি বলেন, দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অনেকেই অনৈতিক কার্যকলাপে জড়িত হয়ে যাচ্ছে, কেউ কেউ অবসাদগ্রস্থ হয়ে নেশা করছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বিভিন্ন এলাকায় উঠতি বয়সী শিক্ষার্থীদের মাধ্যমে কিশোর গ্যাং গড়ে উঠছে। যা অভিভাবকসহ সমাজ ও রাষ্ট্রের জন্য সীমাহীন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, অনলাইনে পাঠদানে শিক্ষার্থীদের মনোযোগ থাকে না। পাহাড়ি ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের জন্য ডিভাইস বা নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইনে কাঙ্খিতভাবে শিক্ষা অর্জন দুরূহ হয়ে পড়েছে। অন্যদিকে এই সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির ভিন্ন ভিন্ন বক্তব্য শিক্ষার্থীদের সাথে একধরনের পরিহাসেরই নামান্তর। তাই কালবিলম্ব না করে দ্রুততম সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তিনি।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, দাওয়াহ ও অফিস সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.এ হাসিব গোলদার, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদুল হাসান ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ