মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৭

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৭

অটোপাশ চায় ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

চলমান করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তীব্র সেশন জটের আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় সব ইয়ারে অটোপাস দেয়ার দাবি জানিয়েছেন তারা।

অটোপাসের দাবিটি জোরালো ভাবে সবার কাছে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন শিক্ষার্থীরা। সেখানে আগামী ৩০ ডিসেম্বর কর্মসূচি দিয়েছেন তারা। ইভেন্টটিতে ইতোমধ্যে ১২৮ জন শিক্ষার্থী যাচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়া আরও সাড়ে ৪ হাজার শিক্ষার্থী কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাকিব বলেন, এমনি সময়ে আমাদের অনার্স শেষ করতে ৭-৮ বছর সময় লেগে যায়। এরপর করোনার কারণে বন্ধ রয়েছে সব একাডেমিক শিক্ষা কার্যক্রম। এর ফলে আমাদের সেশনজট আরও দীর্ঘ হবে। তাই আমাদের সব ইয়ারের শিক্ষার্থীদের অটোপাস দেয়া হোক।

শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা না নিয়ে অটোপাস দেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, করোনার কারণে এ বছর এইচএসসি পরীক্ষা নেয়া হয়নি। এছাড়া স্কুল-কলেজে অটোপাস দিয়ে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হচ্ছে। তাহলে আমরা কী দোষ করেছি?

ঢাকা কলেজের শিক্ষার্থী সাজিদ বলেন, আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। তবে আমার সিজিপিএ আসেনি। কারণ হিসেবে জানানো হয়েছে, দ্বিতীয় বর্ষে একটি পরীক্ষায় আমার ফেল রয়েছে। করোনাা পরিস্থিতিতে কবে পরীক্ষা হবে তারও কোন নিশ্চয়তা নেই। এজন্য আমরা অটোপাসের দাবি জানাচ্ছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ