বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৭

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২৭

অক্সিজেন ছিল না পাঁচ মিনিট, মারা গেলেন ১১ করোনা রোগী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

অক্সিজেনের অভাবে ১১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে ভারতের তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে। জানা গেছে, অক্সিজেনের সরবরাহে সমস্যা হয়েছিল। তাই আইসিইউতে থাকা রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। তার জেরেই এই মৃত্যু।

এ ঘটনার জেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। চিত্তুরের জেলাশাসক এম হরিনারায়ণ জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসকদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেছেন, ‘অক্সিজেনের চাপ কমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের মধ্যেই ফের অক্সিজেন চালুর ব্যবস্থা করা হয়। এর জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন।’

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেনের সমস্যা শুরু হতেই ৩০ জন চিকিৎসকের একটি দল আইসিইউতে রোগীদের পরিচর্যার জন্য ছুটে গিয়েছিলেন। জেলাশাসক জানিয়েছেন, অক্সিজেনের অভাব না থাকলেও অক্সিজেন সরবরাহ মিনিট পাঁচেকের জন্য বন্ধ থাকাতেই এ বিপত্তি ঘটেছে। ঘটনার পর হাসপাতালে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে গত এক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ২১-২২ হাজারের ঘরে রয়েছে। প্রতিদিন ১০০ এর কাছাকাছি প্রাণহানির পাশাপাশি সে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

সূত্রঃ আনন্দবাজার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ