মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৯

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৯

নতুন করে পুতিনবিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া, হাজারের বেশি আটক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

রাশিয়ায় নতুন করে আবারও সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারাগারে বন্দি করে রাখার বিরুদ্ধে রাজপথে নেমেছেন তার সমর্থকরা।

দীর্ঘদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, সমাবেশ করছেন রাশিয়ার বিরোধী দলের সমর্থকরা। রোববার দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হলে মস্কোর পুলিশ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং সিটি সেন্টারে লোকজনের চলাচল সীমাবদ্ধ করে দিয়েছে।

সম্প্রতি দেশে ফেরার পরই আটক হন বিরোধী নেতা নাভালনি। এর আগে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হলে গুরুতর অসুস্থ অবস্থায় এই রুশ নেতাকে জার্মানিতে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতির পর বেশ কিছুদিন আগে তিনি দেশে ফেরেন। এরপরই পুতিন সরকার তাকে আটক করে কারাগারে পাঠায়।

অর্থ আত্মসাতের একটি মামলার বিষয়ে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি তিনি তা অমান্য করায় তাকে আটক করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। কিন্তু অনেকদিন ধরেই চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন তিনি। তাই তাকে এখন আটক করা অবৈধ বলে মনে করেন তার সমর্থকরা।

jagonews24

নাভালনি নিজেও দাবি করেছেন যে, তার দেশের বাইরে থাকার কথা কর্তৃপক্ষ জানার পরেও তাকে যেভাবে হেনস্তা করা হচ্ছে তা পুরোপুরি অবৈধ। গত আগস্টে তাকে নোভিচক বিষ প্রয়োগের পর কয়েক মাস ধরে তিনি জার্মানিতে চিকিৎসার পর সম্প্রতি দেশে ফেরেন।

নাভালনি তার এক ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিলাসবহুল প্রাসাদের ভিডিও প্রকাশ করেছেন। ওই প্রাসাদের মূল্য ১৩৭ কোটি ডলার এবং ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের ঘুষ হিসেবে পুতিনকে এই অর্থ প্রদান করা হয়েছে বলে দাবি করেন নাভালনি।

তবে এই প্যালেসের মালিক পুতিন নয় বলে দাবি করেছে ক্রেমলিন। কৃষ্ণ সাগরের উপকূল সংলগ্ন বিশাল প্রাসাদটি সরকারি নিরাপত্তা কর্মকর্তারা পাহাড়া দিচ্ছেন এমন দাবিকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। নাভালনির ডকুমেন্টারিতে দাবি বলা হয়েছে যে, ওই প্রাসাদের এলাকা ইউরোপের দেশ মোনাকোর চেয়ে ৩৯ গুণ বড়। বার্লিন থেকে রাশিয়ায় ফিরে নাভালনি আটক হওয়ার পর পরই ওই ভিডিওটি প্রকাশ করে তার টিম। ইতোমধ্যেই ওই ভিডিওটি ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ