মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৩৫

মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৩৫

নজরুল গবেষক, ছড়াকার মহিউদ্দিন আকবরের দাফন সম্পন্ন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

নিজ বাস ভবন সংলগ্ন খিলগাঁও বাসাবো ঝিলপাড় জামে মসজিদে প্রথম ও নারায়ণগঞ্জ আড়াই হাজারে নিজ মহল্লা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বিশিষ্ট নজরুল গবেষক, ছড়াকার ও কবি মহিউদ্দিন আকবরের।তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল চতুর্থ বারের মত হার্ট অ্যাটাক করলে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। অবস্থা নাজুক হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। আজ বুধবার (৭ এপিল) রাত ৩ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।কবি মহিউদ্দিন আকবর একজন ছড়াকার, লেখক ও নজরুল গবেষক। কিন্তু তার আরেকটি পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে তিনি তার ভাই, চাচাসহ একাধিক আপনজনকে হারিয়েছেন।তাঁর জানাজায় উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা যায়নুল আবেদিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করিম আকরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষক সম্পাদক ও মাসিক আল কারিমের নির্বাহী সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, প্রেজেন্ট নিউজের নির্বাহী সম্পাদক ও সাবেক নকীব সম্পাদক নূরুল বশর আজিজী, জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব এর সম্পাদক মুনতাছির আহমদ, নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, মাসিক পাথেয়’র নির্বাহী সম্পাদক মাসউদুল কাদির, লেখক গবেষক শামস আরেফিন সহ বরেণ্য লেখক ও সাহিত্যিকগণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ