শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৯:০৬

শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৯:০৬

উত্তরায় চাঁদাবাজ রাসেলসহ ৪জন কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় চাঁদাবাজ রাসেল মন্ডলসহ (৩৭) চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বাকিরা হলেন মো. সজীব (২৬), মো. সোহাগ (৩৫) ও মো. মাসুদ (২৫)।

উত্তরা আজমপুরের ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের নিগার প্লাজার সামনে থেকে রোববার (৩১ মার্চ) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৪৩ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও শেরপুরের সদর উপজেলার বাদাতেঘরিয়া এলাকার মো. ইসরাফিলের ছেলে রাসেল মন্ডল, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. সজীব, নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তা নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহাগ এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল গনির ছেলে মাসুদ। রাসেল মন্ডল তুরাগের ধলিপাড়ায়, সজীব দক্ষিণখানের ফরিদ মার্কেট, সোহাগ ও মাসুদ দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোডে বসবাস করেন।

 

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকার ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ চাঁদাবাজ রাসেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৪৩ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে।

আবুল হাসান বলেন, প্রথমে অভিযান চালিয়ে সজিব, সোহাগ ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে সজীবের কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা, সোহাগের কাছ থেকে ১৪ হাজার ৩৩০ টাকা ও মাসুদের কাছ থেকে ৬ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ