শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩০

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩০

ধ্বংসস্তূপের নিচ থেকে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন আটকাপড়া মানুষ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক এক সাংবাদিক জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিরা বাঁচার আকুতি জানাচ্ছেন। তারা বাঁচার আকুতি জানিয়ে মোবাইলে ভিডিও, ভয়েস মেসেজ ও নিজেদের অবস্থানের লোকেশন পাঠাচ্ছেন।

আজ মঙ্গলবার বিকেলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলার সময় ইব্রাহিম হাসকোলোগু নামের এক সাংবাদিক এই কথা বলেন। তিনি বলেন, ধসে যাওয়া ভবনের নিচে এখনো মানুষজন আটকা পড়ে আছে। তাদের সাহায্য দরকার।

বিবিসিকে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকাপড়া মানুষ আমাকে এবং অন্য সাংবাদিকদের ভিডিও, ভয়েস মেসেজ এবং তারা যেখানে আটকা আছেন সেই লোকেশন পাঠাচ্ছেন। তারা কোথায় আছেন তা আমাদের জানাচ্ছেন, কিন্তু আমরা কিছু করতে পারছি না।

তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের মালাতিয়া প্রদেশ ইব্রাহিমের বাড়ি। তিনি জানান, গতকাল সোমবার হওয়া ভূমিকম্প মালাতিয়ায় ব্যাপকভাবে আঘাত হানে। সেখানকার মানুষজনের সাহায্য প্রয়োজন। যত দ্রুত সম্ভব তিনি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন।

উল্লেখ্য, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় গতকাল ভোরে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে আজ বিকেল পর্যন্ত দুই দেশে মোট পাঁচ হাজার ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে তুরস্কের ৩ হাজার ৪৩২ জন এবং সিরিয়ায় ১ হাজার ৬০২ জন।

এ ঘটনায় দুই দেশে মোট আহত হয়েছেন ২৪ হাজার ৭৫২ জন। এর মধ্যে তুরস্কে আহত হয়েছেন ২১ হাজার ১০৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৬৪৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে দুই দেশে কয়েক হাজার ভবন ধসে পড়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ