সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:১৪

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:১৪

উদ্বেগজনক হারে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মহেশপুরে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

নুর আলম, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বিগত কয়েক মাস ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হঠাৎ করে বেড়ে গেছে আত্মহত্যার প্রবণতা।

ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা কমিটির রিপোর্ট বলছে গত ৬ মাসে এ জেলায় আত্মহত্যার সংখ্যা ২৩১ জনে। এর মধ্যে মহেশপুর উপজেলায় আত্মহত্যা করেছেন ৩২ জন।

সমাজ বিশ্লেষক ও মানবাধিকার সংস্থাগুলো বলছেন, যখন কোনো ব্যক্তির জ্ঞান-বুদ্ধি, বিবেক ও উপলব্ধি-অনুধাবন শক্তি লোপ পায়, নিজেকে অসহায়-ভরসাহীন মনে করে, তখনই ধর্ম-কর্ম ভুলে মানুষ আত্মহত্যার পথ বেঁছে নেয়। এখানে প্রচন্ড মনস্তাত্ত্বিক চাপও আত্মহত্যার পেছনে কাজ করে। আবার জাগতিক দুঃখ-কষ্ট, লাঞ্ছনা ও অপমান থেকে আত্মরক্ষা করতে দুর্বল চিত্তের ব্যক্তিরা আত্মহননের মধ্য দিয়ে মুক্তি খোঁজে।

জানা যায়, মহেশপুর উপজেলায় গত জানুয়ারী থেকে জুন পর্যন্ত সময়ে আত্মহত্যা প্রবণতা বেড়েছে উদ্বেগজনক হারে। আত্মহত্যাকরীদের মধ্যে ২২জন পুরুষ ও ১০ জন মহিলা রয়েছেন।

জানুয়ারী মাসে ৩জন, ফেব্রুয়ারী মাসে ৮জন, মার্চ মাসে ৪জন, এপ্রিল মাসে ৮জন, মে মাসে ৫জন ও জুন মাসে ৪জন আত্মহত্যা করেছে।

এদের মধ্যে বেশি ভাগই গলায় ফাঁস, বিষপান করে আত্মহত্যা করছেন। তরুণ-তরুণীদের মধ্যেই আত্মহত্যা প্রবণতা বেশি। মাদক, প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ, অতিরিক্ত উচ্চাকাক্সক্ষার কারণে তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেশি।

উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা : মুহাম্মদ বিন সেতু বলেন, পারিপারিক কারণ ছাড়াও বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যা করে। মানুষিক চাপের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেঁছে নেন অনেকে। তবে বেশি আত্মহত্যা পারিবারিক কারণে সংগঠিত হয়ে থাকে। এজন্য পারিবারের এক সদস্যের প্রতি অন্য সদস্যদের সচেতন থাকতে হবে।

এছাড়াও সন্তানদের প্রতি অভিভাবকদের সচেষ্ট থেকে তারা কখন কি করছেন, কোন অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছেন এসব বিষয়ে খোঁজ খবর নিতে হবে।

মানবাধিকার সংগঠন রুরাল ডেভলপমেন্ট সেন্টারের (আরডিসি) নির্বাহী প্রধান আব্দুর রহমান জানান, পারিবারিক কারণেই এলাকায় বেশিভাগ আত্মহত্যা সংগঠিত হচ্ছে। তবে আমরা সাংগঠনিক ভাবে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থদের আত্মহত্যা প্রতিরোধে সচেতন করে চলেছি।

সামাজিক ও পারিবারিক ভাবে সচেতন হলে আত্মহত্যার হার কমে আসবে বলে মনে করেন তিনি।

এ উপজেলায় আত্মহত্যার পরিমান সর্বাধিক হওয়ায় জেলা প্রশাসক মনিরা বেগম আত্মহত্যা প্রতিরোধে সামাজিক ভাবে সকলকে সচেতন করার জন্য জিও-এনজিও সব ধরনের প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ