বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৫৩

বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৫৩

সোলস’র ৫০ বছরপূর্তিতে চট্টগ্রামে কনসার্ট ২ মে, টিকিট ৭ হাজার টাকা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম – বাংলাদেশের আইকনিক রক ব্যান্ড ‘সোলস’ এর পাঁচ দশকের সংগীতযাত্রাকে উদযাপন করতে “মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক” শীর্ষক একটি ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠানের ঘোষণা দিয়েছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। আগামী ২ মে চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান ভেন্যু র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে বহু প্রতীক্ষিত এই আনপ্লাগড কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এই আয়োজনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মাস্টারকার্ড। বহু প্রতীক্ষিত এই এক্সক্লুসিভ শো-এর টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল। টিকিট এবং অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে সোলস ব্যান্ড, আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স এবং টাইটেল স্পন্সর – মাস্টারকার্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজগুলোতে।
বিশেষ অফার হিসেবে মাস্টারকার্ড-এর ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা টিকিটে পাবেন ফ্ল্যাট ২০% ছাড়। এছাড়া, সরাসরি টিকিট নিতে চাইলে, দর্শকরা র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর রিসেপশন ডেস্ক থেকে কিনতে পারবেন।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া; মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স-এর সিইও মনজুমা মুর্শেদ; ব‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী; সোলস ব্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর মাসুম (কিবোর্ড) এবং মারুফ হাসান রিয়েল (বেজ গিটার); দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক,তীরন্দাজের ভোকালিস্ট শান শাহেদ,দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান; ফিট এলিগ্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন; মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার ফায়েজ আহমেদ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

সংবাদ সম্মেলনে পার্থ বড়ুয়া বলেন, বাংলাদেশের রক সংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে-তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ড সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস-তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। ২ মে রাতটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা। এটি শুধু একটি কনসার্ট নয়; এটি একটি অনুভূতির যাত্রা, যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।

যারা সোলস-এর গান শুনে বড় হয়েছেন এবং এখনো এই জাদুকরী সংগীত আবিষ্কার করছেন, সেইসব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। মাস্টারকার্ড-এর সহযোগিতায় এই অনুষ্ঠান কেবল ব্যান্ডটির উদযাপন নয়, বরং চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীতজগতের জন্য এক গর্বিত উদযাপন বলেও উল্লেখ করেন আয়োজকরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ