শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৬

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৬

ডেমরায় আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

 

দ্বীন ইসলাম, ডেমরা প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিজ্ঞানমনস্ক তৈরি করতে প্রতি বছরের মতো এবারও রাজধানীর ডেমরার আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (২৯অক্টোবর) স্কুলের অডিটোরিয়ামে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী মনোজ্ঞ এ বিজ্ঞান মেলার চমৎকার আয়োজন সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহিদ হাসানের সভাপতিত্বে উক্ত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০নং ওয়ার্ডের কাউন্সিলর ও অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান আতিক।

ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরেন। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদ হাসান ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আবিষ্কৃত বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট পরিদর্শন করে প্রশংসা করেন।। বিজ্ঞান মেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ সময় মোট ১০-১৫ টি ক্যাটাগরিতে বিজয়ী ও রার্নাস রানার্সআপ দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদ হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শিক্ষা নীতির যুগোপযোগী বাস্তবায়নের জন্য এই আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা বাস্তব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে তার বাস্তবায়ন করা সহজ হবে। পাঠ্য বইয়ের মধ্যে পড়ে না থেকে অতিরিক্ত কারিকুলাম বিকাশে জন্য এই সায়েন্স ফেয়ারের আয়োজন করা । এই অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে একমাত্র প্রতিষ্ঠান আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল।

তিনি আরোও বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে। এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

অনুষ্ঠানে আসা অভিভাবকরা তাদের সন্তানদের এমন বিজ্ঞান মনস্ক ভাবে তৈরী করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ছোট বড় সব শিক্ষার্থীদের চৌকস উপস্থাপনা ও ব্যাখ্যায় এ মেলা যেন বিজ্ঞান শিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছিল, এমন মন্তব্যও করেছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ