শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪৮

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪৮

রাখা হলো কালো টাকা সাদা করার সুযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

অর্থ বিলে প্রস্তাব আকারে না থাকলেও শেষ পর্যন্ত বিল পাসের সময় সংশোধনী যোগ করে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ রাখল সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদে মৌলভীবাজার-৪ আসনের সরকার দলীয় এমপি মো. আব্দুস শহীদ এ বিষয়ে প্রস্তাব তুললে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তা গ্রহণ করেন এবং পরে কন্ঠভোটে তা পাস হয়।

কালো টাকা সাদা করলে অর্থের উৎস নিয়ে দেশের কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করবে না- এমন সুযোগ দিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরে আয়কর আইনে দুটি নতুন ধারা সংযোজন করা হয়, যার মেয়াদ শেষ হবে ৩০ জুন। গত ৩ জুন আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী এ বিষয়ে কিছু উল্লেখ করেন নি। অর্থ বিলেও এর সংশোধন বা চলমান রাখার প্রস্তাব ছিল না। কিন্তু শেষ পর্যন্ত করহার বাড়িয়ে এবং নতুন একটি সুযোগ দিয়ে অর্থের উৎস নিয়ে প্রশ্ন না করার বিশেষ সুবিধা রাখা হলো।

কোথায় সংশোধন: চলতি অর্থবছরে শেয়ার, বন্ডসহ পূঁজিবাজারে লেনদেন যোগ্য যে কোনো সিকিউরিটিজে বিনিয়োগ করে ১০ শতাংশ কর দিলে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। আগামী অর্থবছরে এক্ষেত্রে করহার ২৫ শতাংশ এবং করের ওপর ৫ শতাংশ জরিমানা করে কালো টাকা সাদা করা যাবে। জমি, ভবন ও ফ্ল্যাটে এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ চলতি অর্থবছরে ছিল। একই পরিমাণ কর রেখে যা আগামী অর্থবছরে অব্যাহত রাখা হয়েছে।

নগদ অর্থ, ব্যাংকে জমা রাখা অর্থ এবং সঞ্চয়পত্রসহ যে কোনো ধরনের অপ্রদর্শিত সঞ্চয়ের ওপর ১০ শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ ছিল। আগামী অর্থবছরে এ সুযোগ রাখা হয়েছে। তবে করহার বাড়িয়ে ২৫ শতাংশ এবং করের ওপর আরও ৫ শতাংশ জরিমানা আরোপের বিধান করা হয়েছে।

আগামী অর্থবছরে নতুন একটি সুযোগ দেওয়া হয়েছে। কোনো নতুন কারখানায় বিনিয়োগ করলে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। আর সবক্ষেত্রেই আয়কর বা অন্য কোনো কর্তৃপক্ষের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ