মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১২:৫৫

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১২:৫৫

ফিলিস্তিনিরা যে কোনো মূল্যে আল-আকসা মসজিদকে রক্ষা করতে প্রস্তুত : হামাস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী এম কে ইতামার বেন গাভিরের স্ত্রী আয়ালা বেন-গাভিরের সাথে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযানে জড়িত ইসরায়েলি পুলিশ কর্মকর্তা ও অবৈধ বসতি স্থাপনকারী নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এ বৈঠকে আয়ালা বেন-গাভির জেরুজালেমের পবিত্র স্থানে ইহুদিদের প্রার্থনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন। তিনি মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশের জন্য আরও গেট খুলে দেওয়ার পাশাপাশি পুলিশি নজরদারি কমানোর বিষয়েও চাপ প্রয়োগ করেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ বৈঠকের বিবরণ উল্লেখ করে ফিলিস্তিনি ভূখণ্ডের ৫০ টি দূতাবাস ও বিদেশী প্রতিষ্ঠানকে একটি চিঠি পাঠিয়েছে হামাস।

চিঠিতে আল-আকসা মসজিদে বিরুদ্ধে ইহুদিদের “জায়নবাদী পরিকল্পনা” সম্পর্কে অবহিত করা হয়েছে।

চিঠিতে হামাস জানিয়েছে, “এই বিপজ্জনক পরিকল্পনা ও নীতিগুলি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে ও বাইরের পরিস্থিতিকে আরো উত্তেজিত করে তুলবে।”

হামাস জানায়, আল-আকসা মসজিদ অন্য মসজিদের মতো নয়; এটি বিশ্বজুড়ে ১৬০ কোটির ও বেশি মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। মসজিদটিকে রক্ষা করা তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ।

হামাস আরো বলেছে, “ফিলিস্তিনিরা যে কোনো মূল্যে আল-আকসা মসজিদকে রক্ষা করতে প্রস্তুত। যতদিন এই পৃথিবীতে ফিলিস্তিনিরা বেঁচে থাকবে ততদিন ইসরাইলের পরিকল্পনা সফল হবে না। ইহুদিবাদীদের এ অসৎ পরিকল্পনা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত।”

জাতিসংঘ থেকে প্রকাশিত গবেষণায় কোনভাবে এটি প্রমাণিত হয়নি যে আল-আকসা মসজিদের অভ্যন্তরে ইহুদিদের কোন উপাসনার স্থান রয়েছে।

তাছাড়া ইসরাইল কর্তৃক জেরুজালেমকে তার ‘অবিভক্ত রাজধানী” হিসেবে সংযুক্ত করাও আন্তর্জাতিক আইনে স্বীকৃত নয়।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ