শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:২২

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:২২

ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বুধবার (২৩ অক্টোবর ২০২৪) ছাত্রলীগ নিষিদ্ধের খবর পাওয়া মাত্র রাত সাড়ে দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে একত্র হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে মিছিলটি চবি জিরো পয়েন্ট, শহিদ মিনার ও টিচার্স কলোনি এরিয়া প্রদক্ষিণ করে। জিরো পয়েন্টে মিষ্টি বিতরণের মাধ্যমে রাত সাড়ে এগারোটায় মিছিলটি সমাপ্ত হয়।

সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিডিএন ৭১ কে বলেন, “জুলাই বিপ্লব সহ গত ১৬ বছরে সন্ত্রাসী ছাত্রলীগ ও আওয়ামী লীগ অনেক হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে৷ গণহত্যার রক্ত তাদের হাতে লেগে আছে। আজ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আনন্দ মিছিল বের করেছি৷ খুব দ্রুত সন্ত্রাসী আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবী জানাচ্ছি।”

চবি সমন্বয়ক মোহাম্মদ আলি ওবাইদুল্লাহ বিডিএন ৭১ কে বলেন, “আজ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এই খুশিতে সারাদেশের ক্যাম্পাস আর পাড়া মহল্লায় আনন্দ মিছিল বের হয়েছে। জুলাই গণহত্যায় আওয়ামীলীগের অন্যতম ভ্যানগার্ড ছাত্রলীগকে নিষিদ্ধ করায় এই সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।”

এসময় শিক্ষার্থীদের “মিষ্টি, মিষ্টি”, “ধর ধর ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ