শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১০:১১

শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১০:১১

‘মাদরাসার ছাত্ররা তথ্যপ্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপমহাদেশে সব প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়াতে পুরষ্কার বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ ফেব্রুয়ারী) দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব বেগম শাহনেওয়াজ দিলরুবা খান।

প্রধান অতিথির বক্তৃতায় মাদ্রাসা অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান বলেন,জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বর্তমানে মাদ্রাসার ছাত্ররা তথ্যপ্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন গ্রামের মাদ্রাসা গুলোতেও আধুনিক কম্পিউটার ল্যাব সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। সামনের দিনে যা আরো বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন। যার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে সমানভাবে এগিয়ে যেতে পারে।

এ সময় আলিয়া মাদ্রাসার ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন তার বক্তব্যে ঢাকা আলিয়ার ইতিহাস ঐতিহ্য, আবাসন সংকট , পরিবহন সংকটসহ নানা সমস্যার কথা শিক্ষা অধিদপ্তরে ডিজির কাছে তুলে ধরেন।

সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকগণ,ঢাকা আলিয়া ছাত্রলীগ নেতা আজিজুল হক জোবায়ের,মুরাদ হোসেন,সাবেক সভাপতি জোবায়ের খান,সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ খান, ইকবাব খান,আনিসুর রহমান ফুয়াদ,মৃধা মেহেদি হাসান,সাদিকুর রহমান ,আবু রায়হান, জুয়েল,আজিম উদ্দিন আল আজাদ,মাইফুল নাইম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব মোরতাজা, অর্থ ও দপ্তর সম্পাদক জুবায়ের, কার্যকরী সদস্য ইমরানুল হক সাকিব ।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ