রবিবার | ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৭ হিজরি | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০০

রবিবার | ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৭ হিজরি | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০০

পরীক্ষার সময় জুতাপায়ে শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠান, নিশ্চুপ অধ্যক্ষ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি: কবি নজরুল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চলে শহীদ মিনারের উপর জুতা পায়ে উচ্চস্বরে হিন্দি ডিজে গানের সাথে নাচ। অনুষ্ঠানস্থলের পাশের ভবনে চলছিল অনার্স প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের ইনকোর্স পরীক্ষা। এ সময় অনুষ্ঠানের উচ্চশব্দ পরীক্ষায় ব্যাঘাত করেছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

বুধবার (২৪ জানুয়ারি) কলেজ ছাত্রলীগের আয়োজনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জুতা পায়ে শহীদ মিনার ভিডিতে ওঠে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সহ অন্যান্য নেতাকর্মীরা। এমন ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়।

একাধিক পরীক্ষার্থী জানান, দুপুর ১ টা থেকে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে থেকেই চলছিল উচ্চশব্দে গানের আওয়াজ। অনেক চেষ্টায়ও মনোযোগ বসাতে পারেননি উত্তরপত্রে। তাদের দাবি আমাদের কথা বিবেচনা করে অন্য যেকোনো স্থানে অনুষ্ঠান করতে পারতো প্রশাসন।

জানা যায়, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলা, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের ইনকোর্স পরীক্ষা চলছিল।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের পরীক্ষার্থী লামিয়া মিম বলেন, শব্দের কারণে আমাদের পরীক্ষা দিতে সমস্যা হয়েছে। উচ্চ আওয়াজে গান চলায় আমাদের পরীক্ষার হলে থাকা হল- অনেক শিক্ষার্থী গানের সাথে গলা মেলান। অনুষ্ঠানের স্থান নির্ধারণের আগে কলেজ প্রশাসনের এই বিষয়টি বিবেচনা করা উচিত ছিল।

নামপ্রকাশে অনিচ্ছুক দর্শন বিভাগের ১ম বর্ষের এক ইনকোর্স পরীক্ষার্থী বলেন, লিখার সময় উচ্চশব্দের কারণে অনেক জানা উত্তর স্মরণ করতে কষ্ট হচ্ছিল। একটু লিখে আবার ভুলে যাচ্ছিলাম। ফলে আমি ২০ মার্কের উত্তর দিতে পারিনি।

এ বিষয়ে কলেজের একাধিক শিক্ষক বলেন, আমরা ভাবছিলাম প্রোগ্রামটা ছোট আকারেই হবে কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ‌পরীক্ষা চলাকালীন সময়ে উচ্চস্বরে হিন্দি ডিজে গান বাজায় পরীক্ষার্থীদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। অনুষ্ঠানে ছাত্রলীগের একাধিক নেতার শহিদ মিনারের উপর জুতা পরে শহিদ মিনারের অবমাননা করার ঘটনা সত্যি লজ্জা জনক। অধ্যক্ষ নিশ্চয়ই এ বিষয়ে অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে আপাতত কোনরূপ মন্তব্য করতে চাচ্ছি না। পরবর্তীতে সশরীরে আমার সঙ্গে দেখা করবেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বলেন,কলেজ প্রশাসনের অনুমতি নিয়েই আমরা নবীন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। সেখানে ছেলে মেয়েরা গানবাজনা করে আনন্দ করছিল।
শহিদ মিনারের অবমাননা প্রসঙ্গে তিনি আরও বলেন,শহিদ মিনারের জুতা পায়ে শুধু আমি নয় সেখানে টিচাররাও ছিল। আপাতত আমি একটু ব্যস্ত আছি সামনা-সামনি দেখা করে কথা বলব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ