শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৯:০৭

শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৯:০৭

ঝালকাঠির রাজাপুরে ছাত্রদল সভাপতির রহস্যজনক মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি জিকু(৩২) এর ঘরের সিঁড়িতে পরে ছিল নিথর মরদেহ। বন্ধুদের সাথে দীর্ঘ সময় ভিজেছিলেন বৃষ্টিতে।

মঙ্গলবার (৮আগষ্ট) সকালে ১০টায় পুটিয়াখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিকুর জানাযার নামাজ শেষে লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

স্বজনরা বলেন, সোমবার বন্ধুদের সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজেছেন যুবক মোহাম্মদ ওমর ফারুক জিকু (৩২)। তিনি বৃষ্টিতে ভীজে বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাকা ঘরে একাই ছিলেন তিনি। প্রায় দেড় ঘন্টা বৃষ্টিতে ভেজার পর অন্য স্বজনের বাড়িতে দুপুর আড়াইটার দিকে খাবার খেয়ে ফাকা নিজ ঘরে ফিরে আঙ্গিনা পরিচ্ছন্নতার জন্য আবার প্রস্তুতি নেন এমন ধারনা স্বজনদের। হয়তো পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে কোন কারনে তার মৃত্যু হয়ে ঘরের সামনের সিঁড়ির গোড়ায় পরেছিলেন দীর্ঘক্ষণ। মৃত্যুর সঠিক কারন বলতে পারছেন না স্বজনরা।

তারা আরও বলেন, মাথার পেছনে সামান্য ফুলা ছাড়া শরীরে আর কোন দাগ বা আঘাতের চিহ্ন নেই। ঘরে কেহ ছিল না। কিভাবে কি হলো, তাও কেহ দেখেননি। কয়েকদিন আগে ঢাকা থেকে জিকু আসলেও তার স্বজনরা ঢাকাতেই ছিলেন। জিকু ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী ৪ নং ওয়ার্ড নবনির্বাচিত ছাত্রদলের সভাপতি হন মাত্র কয়েকদিন আগে। তিনি মরহুম আফজাল হোসেন মাস্টারের এক মাত্র ছেলে।

একসাথে বৃষ্টিতে ভেজা জিকুর বন্ধু সুজন বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে দুজন একসাথে মুশলধারার বৃষ্টিতে ভেজায় সুজনের মা বকা দেয়ায় সে ঘরে চলে যান কিন্তু জিকু ভিজে ভিজে আঙ্গিনা পরিচ্ছন্নতার কাজ করেন। পরে বিকেল ৪ টার দিকে এক ব্যক্তি জিকুর বাড়ির টিউবওয়েল পা ধূতে গিয়ে সিঁড়ির গোড়ায় জিকুকে পরে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং দীর্ঘ সময় আগে মারা গেছে বলে জানান এবং স্ট্রোক করে মারা গেছে বলে জানান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। উপজেলা ছাত্রদলের সভাপতি আল ইমরান খান কিরন এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ