শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৪

রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে ফেনীতে সুজন এর মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

নাদের চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: আজ ৫ আগস্ট ২০২৩; সকাল ১১টায় দেশব্যাপী রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে একযোগে সারাদেশে সুজন সুশাসনের জন্য নাগরিক ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে।

এ সময় বক্তারা জানান সংবিধানক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৪-এর মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী নব্বই দিনের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।

আমরা চাই এই নির্বাচন হোক অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু বিরাজমান রাজনৈতিক বাস্তবতা অংশগ্রহণমূলক তথা প্রতিযোগিতামূ নির্বাচনের জন্য অনুকূল নয়। কেননা, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীরা চায় বর্তমান সংবিধানের আওতায় অর্থাৎ দ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। অপরদিকে ক্ষমতাপ্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আন্দোলনরত রাজনৈতিক দলসমূহ নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন। ইতোমধ্যেই এই রাজনৈতিক দলসমূহ সরকারের পদত্যাগ -এর এক দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজপথ ততই উত্তপ্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে। রাজপথে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটছে।

এমতাবস্থায় সুজন মনে করে যে, রাজনৈতিক দলসমূহ যদি অবিলম্বে তাঁদের অবস্থান পরিবর্তন না করে বা তাদের মধ্যে যদি সমঝোতা না হয়, তবে সামনের দিনগুলোতে জাতিগতভাবে আমরা চরম সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ধাবিত হতে পারি, দেশ চলে যেতে পারে অনিশ্চিত ভবিষ্যতের দিকে – যা কারোই কাম্য নয়।

একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও পারস্পরিক সমঝোতা। রাজনৈতিক দলসমূহকে আলাপ-আলোচনার মধ্য দিয়েই সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এবং সমঝোতাসূত্র নির্ধারণ করতে হবে।

উপরোল্লিখিত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলসমূহের প্রতি সুজন-এর আহ্বান:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জনস্বার্থে অবিলম্বে সংলাপে বসুন এবং সমঝোতায় আসুন; • কী ধরনের সরকারের অধীনে (দলীয়/বহুদলীয়/ নির্দলীয় তত্ত্বাবধায়ক জাতীয়) নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করুন; • নির্বাচনকে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ তথা অর্থবহ করার লক্ষ্যে অংশীজনরা কে, কী ভূমিকা পালন করবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করুন;

যে দল বিজয়ী হয়ে সরকার গঠন করবে, তারা কোন কাজগুলো সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে করবে, তা নির্ধারণ করুন;

যারা বিরোধী দলে থাকবে, তাঁরা কীভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে; তা নির্ধারণ করুন; কোনো দল যদি এই সমঝোতা স্মারক অমান্য করে, সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে; তা নির্ধারণ করুন।

পাশাপাশি সমঝোতা স্মারকে নিম্নবর্ণিত অঙ্গীকারসমূহ সন্নিবেশনের আহ্বান জানাচ্ছি

অঙ্গীকার করুন, আমরা যে দলই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করি না কেন-

o সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহসহ জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করবো এবং দলীয়করণের

প্রভাবমুক্ত রাখবো;

• সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের জন্য নিয়োগ আইন প্রণয়ন ও আইনের ভিত্তিতে নিয়োগ প্রদানের উদ্যোগ গ্রহণ করবো • দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবো:

o বাংলাদেশকে প্রকৃত অর্থেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ গ্রহণ করবো; যে কোনো রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় রাজনৈতিক দলসমূহের মধ্যে আলাপ-আলোচনা এবং প্রয়োজনে নাগরিক সমাজের

প্রতিনিধিদের সঙ্গে পরামর্শের উদ্যোগ গ্রহণ করবো। সুজন সরকার ও ক্ষমতাসীন দলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, সংকট নিরসনে সংলাপের উদ্যোগ আপনারাই গ্রহণ করুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ