শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৪

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৪

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের জেনারেল হাসপাতালের ডক্টরস ক্লাবে ভাচুর্য়ালী যুক্ত হয়ে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রী ডা. জাহিদ মালেক।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: এবিএম আবু হানিফ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ্ লিংকন, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জুসহ চিকিৎসক, সেবিকাসহ হাসপাতালের অন্যান্যরা।

কনফারেন্স শেষে হাসপাতালের চেম্বারে অনুষ্ঠানিকভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু ও রোগী দেখেন চিকিৎসকরা।

স্বল্প খরচে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পেরে খুশি রোগী ও তাদের স্বজনরাও।

সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে।

এসময় মেডিসিন, হৃদরোগ, গাইনী, সার্জারী, অর্থ সার্জারী ও শিশু বিভাগের চিকিৎসকরা রোস্টার অনুযায়ী নির্ধারিত চেম্বারে রোগী দেখবেন।

এসব রোগীরা সরকারী মূল্যে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবা পাবেন।

প্রাথমিক ভাবে দেশের ১১ টি জেলায় এ বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে।

তার মধ্যে রয়েছে কুড়িগ্রাম জেলাও।

রংপুর স্বাস্থ্য বিভাগোওে পরিচালক ডা: এবিএম আবু হানিফ বলেন, এখন থেকে রোগীরা বাইরে কোন ডাক্তারের চেম্বারে না গিয়ে হাসপাতালেই সামান্য খরচে ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখাতে পারবেন।

পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সরকারী খরচে হাসপাতালেই করতে পারবেন।

সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, এখন থেকে কুড়িগ্রামের রোগীরা প্রাইভেট চেম্বারে না গিয়ে হাসপাতাল কেন্দ্রিক চিকিৎসা সেবা নিতে পারবেন।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ