মঙ্গলবার | ৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | দুপুর ১:৫৩

মঙ্গলবার | ৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | দুপুর ১:৫৩

মেসি এখন পিএসজি ফুটবলার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ

গত কয়েক দিন ধরে জল্পনা-কল্পনার কোনো শেষ নেই। কোথায় থামবে এই অধ্যায়? তা যেন জানার তর সইছিল না কারো। অবশেষে সমাপ্তি হয়েছে সবকিছুর। পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে লিওনেল মেসি এখন তাদের ফুটবলার। বার্সেলোনার সঙ্গে সম্পর্ক শেষের পর শুরু হলো নতুন এক অধ্যায়।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে ফ্রান্সের উদ্দেশ্যে বার্সেলোনা ছাড়েন মেসি। সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছান প্যারিসে। এরপরই পিএসজি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ক্যাপশনে কিছু না লিখলেও তাতে স্পষ্ট বোঝা গেছে মেসির ক্লাবে যোগ দেওয়ার খবর তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে।

মেসির প্যারিসে আসায় এখন এটি উৎসবের নগরী। তিনি ফ্রান্সে পা রাখার আগেই বিমানবন্দরে জড়ো হতে থাকেন সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে পুরো এলাকা মাতিয়ে রাখেন তারা। মেসি বিমানবন্দরে নেমে হাত নাড়িয়ে তাদের স্বাগত জানান। তার জন্য বিমানবন্দরে বিছানো হয়েছে লাল গালিচা।

বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩৫০ কোটি টাকায় পিএসজিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাবটি। এর আগে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয় বার্সেলোনা ও মেসির।

যদিও তাদের নতুন চুক্তি প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে সেটি স্বাক্ষর করা সম্ভব হয়নি। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় বার্সেলোনা জানায়, মেসিকে আর রাখতে পারছে না তারা।

এর তিন দিন পর বিদায়ী সংবাদ সম্মেলনে হাজির হন মেসি। যেখানে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কান্নায় ভেঙে পড়ে বিদায় বলেন ক্লাবকে। এর দুই দিনের মাথায়ই নতুন ক্লাবে যোগ দিলেন মেসি। শুরু হলো নতুন এক অধ্যায়ের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ