শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৮

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৮

`মদিনা সনদের ভিত্তিতে পাকিস্তানকে ইসলামিক কল্যাণ রাষ্ট্র বানাতে চাই’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার সরকার মদিনা সনদের ভিত্তিতে পাকিস্তানকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র বানাতে চায়, যেখানে অভিজাতদের জন্য ভিন্ন কোনো নমনীয়তা থাকবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক স্কলার শায়খ হামজা ইউসুফের সাথে একটি অনলাইন সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ন্যায়বিচার সকল নাগরিকের জন্য সমান হওয়া দরকার উল্লেখ করে ইমরান বলেন, সভ্য সমাজের মৌলিক নীতিগুলোর অন্যতম হল ক্ষমতাবানদের আইনের আওতায় আনা। অথচ আমাদের জেলগুলো কেবল গরীবদের দ্বারা পূর্ণ, অভিজাতদের দ্বারা নয়। এক্ষেত্রে যারা সিস্টেমটি দখল করে থাকে, তারা অন্যদের জন্য সমান সুযোগ দেয় না।

ইমরান খান বলেন, খুব কম লোকই মানবতার জন্য রাজনীতিতে আসে। বেশিরভাগ রাজনীতিবিদ উন্নয়নশীল দেশে অর্থ উপার্জন করতে আসেন এবং খুব কমই জিন্নাহ ও ম্যান্ডেলার পদাঙ্ক অনুসরণ করেন।

ইমরান খান তার স্বপ্নের কথা জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার দেশটিকে মদীনা সনদের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি।

ইমরান মনে করেন, তার দেশ পাকিস্তানে প্রচুর সম্ভাবনা, বৈচিত্র্যময় ও প্রতিভাবান জাতিগোষ্ঠী রয়েছে। কিন্তু অনাচারের কারণে সমাজের সম্ভাবনাগুলো অর্জন করা সম্ভব হচ্ছে না।

মাফিয়াদের বিরুদ্ধে তার অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমার সরকার তাদের দুর্নীতি আড়াল করতে কোনো জোটের সামনে মাথা নত করবে না। আমি তাদের সামনে আত্মসমর্পণ করব না এবং তারা পাকিস্তানের সাথে যা করেছে, তার জন্য আমি তাদের ছেড়ে দেব না।

দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তারা যাই করুক না কেন- তারা যত চেষ্টাই করুক না কেন তাদের দুর্নীতি এবং তারা এই দেশের জন্য যা করেছে, তার জন্য তাদের মূল্য দিতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ