মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ২:৫৩

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ২:৫৩

এরদোগানের সাথে ‘অনুকূল পরিস্থিতিতে’ বৈঠকে আগ্রহী তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে ‘অনুকূল পরিস্থিতিতে’ আফগান সংকট নিয়ে বৈঠকের জন্য তালেবান নেতৃত্ব আগ্রহী বলে জানিয়েছেন আফগানিস্তানের সশস্ত্র দলটির এক মুখপাত্র।

বৃহস্পতিবার ব্রিটেনভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই কথা জানান তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম।

বিবৃতিতে তিনি বলেন, ‘সকলেই চায় আমাদের নেতার সাথে বৈঠক করতে। অপরদিকে আমরাও তাই চাই তবে তা অনুকূল পরিস্থিতিতে। বর্তমানে দোহায় তুর্কি দূতাবাস ও আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে। সাথে সাথে আমরা সবদেশের সাথেই সম্পর্ক স্থাপনে আগ্রহী।’

বিবৃতিতে একইসাথে তিনি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তুরস্কের সংশ্লিষ্টতাকে ইঙ্গিত করে বলেন, ‘কাবুল বিমানবন্দরের নিরাপত্তা সম্পর্কে আমরা তুরস্ককে সরাসরি স্পষ্টভাবে আমাদের কথা জানিয়ে দিয়েছি। সব বিদেশী বাহিনীকে অবশ্যই আমাদের দেশ ছাড়তে হবে।’

এর আগে বুধবার সংবাদমাধ্যম সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে এরদোগান জানিয়েছিলেন, আফগানিস্তানের অস্থিতিশীল অবস্থার অবসানে তিনি তালেবান নেতার সাথে সাক্ষাতে প্রস্তুত রয়েছেন।

২০২০ সালে কাতারে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সৈন্য প্রত্যাহারের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া শুরু করে তালেবান। চুক্তি অনুযায়ী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের অংশ নেয়ার কথা থাকলেও সরকারের সাথে কোনো সমঝোতা না হওয়ায় তালেবান আফগানিস্তানের প্রদেশগুলোর দখল নিতে শুরু করে।

সমঝোতা না হওয়ার জন্য আফগান সরকারকে অভিযুক্ত করছে তালেবান।

এর মধ্যে প্রেসিডেন্ট এরদোগান রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করলেও তালেবান এর বিরোধিতা করছে।

গত ছয় বছর কাবুল আন্তর্জাতিক বিমান বন্দর পরিচালনায় তুরস্ক নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দিয়ে আসছে। সূত্র: মিডল ইস্ট আই

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ