সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৭

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৭

ভারতে শ্রীলঙ্কার সংকট নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের সরকার। আগামী মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার এই বৈঠকের বিষয়ে ঘোষণা দিতে গিয়ে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, আমরা লঙ্কান সংকটের বিষয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার আরেকটি সর্বদলীয় বৈঠক ডেকেছি। এই বৈঠক আয়োজনের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছি।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এএনআই বলছে, ওই বৈঠকে পররাষ্ট্র সচিব শ্রীলঙ্কা পরিস্থিতি এবং এই দ্বীপ রাষ্ট্রকে ভারতের দেওয়া অতীতের সহায়তার বিষয়ে সদস্যদের অবগত করবেন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বৈঠকটি শুরু হতে পারে।

শ্রীলঙ্কার চলমান অস্থিরতা নিয়ে ভারতের তামিলনাড়ুর কয়েকটি রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি লঙ্কান শরণার্থীদের ঢল ভারতে শুরু হতে পারে জানিয়ে আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশটিতে ত্রাণ সামগ্রী পাঠানোর অনুমতিও চান তিনি।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।

বিক্ষোভকারীদের পদত্যাগের দাবির মুখে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে দেশে জরুরি অবস্থা জারি করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের শপথ নিয়েছেন। এর আগে গত ৯ জুলাই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। রোববার টানা একশ দিনে পৌঁছেছে লঙ্কান বিক্ষোভকারীদের সরকারবিরোধী আন্দোলন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ