মঙ্গলবার | ৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৩:৫৭

মঙ্গলবার | ৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ৩:৫৭

উন্নয়নের বুলি আউড়িয়ে দেশটাকেই দেউলিয়া করে দিচ্ছে সরকার – গাজী আতাউর রহমান 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ

সরকার উন্নয়নের বুলি আউড়িয়ে দেশটাকেই দেউলিয়া করে দিচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব গাজী আতাউর রহমান

আজ ১৭ই নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ২ টায়, পুরানো পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ঢাকা মহানগর পূর্ব-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার একদিকে যেমন উন্নয়নের বুলি আউড়িয়ে দেশটাকে দেউলিয়া করে দিচ্ছে , আবার অন্য দিকে থানায় থানায় দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করছে ঠিক; কিন্তু পাবলিক পরীক্ষা থেকে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে জাতির সাথে ধোকাবাজি করছে। তিনি বলেন, ইসলামবিদ্বেষীদের নীল নকশা বাস্তবায়নে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করছে সরকার।

 

নগর পূর্বের সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদের সভাপতিত্বে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা পূর্বের ন্যায় বহাল করে, শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ, অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাতিল করতে হবে। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও জানান তিনি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

প্রধান বক্তা বলেন, সংগ্রাম ও গৌরবময় পথ চলার আমাদের ৩১ বছর। দীর্ঘ এই পথ চলায় আমরা কিছু মেধাবী শিক্ষার্থীর দেখা পেয়েছি। যাদেরকে আমরা সৎ,দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমাদের সংগঠন এখন প্রতিটি ওয়ার্ড, প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। ইসলাম, দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে

ছাত্র আন্দোলনের তৃণমূল নেতৃবৃন্দকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি একই সাথে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নেরও বিভিন্ন দিকনির্দেশনা দেন ।

সভাপতি তার বক্তব্যে বলেন, কাগজ সহ শিক্ষা উপকরণের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে, শিক্ষার্থীরা আগের মতো বই, কাগজ ক্রয় করতে পারছেনা।

এমতাবস্থায় শিক্ষার মান ধরে রাখতে এবং মানোন্নয়নে, শিক্ষা উপকরণের দাম স্বভাবিক রাখার জোর দাবি জানান তিনি ।

 

নগর পূর্ব সাধারণ সম্পাদক এম.জসীম খাঁ’র সঞ্চালনায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন নগর পূর্ব সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মাঈনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রিদওয়ানুল করিম রিয়াদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, প্রকাশনা সম্পাদক আব্দুল গফুর মাহমুদী, অর্থ সম্পাদক আবু সুফিয়ান নোমান, কওমি মাদরাসা সম্পাদক আব্দুল কাদির, আলিয়া মাদরাসা সম্পাদক শফিকুল ইসলাম মুহাম্মাদ, স্কুল ও কলেজ সম্পাদক ইমরান সাদিক, সাহিত্য ও সংস্কৃতি বি. সম্পাদক মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ,সদস্য মাহমুদুল হাসান, ও জাকির হুসাইন সহ ওয়ার্ড শাখার প্রতিনিধিগণ ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ