বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | দুপুর ১:২৭

বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | দুপুর ১:২৭

শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানে হাবিপ্রবিতে কমিটি গঠন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

আব্দুল কাইয়ুম, হাবিপ্রবি প্রতিনিধি: করোনা মহামারীর কারনে বিগত ১৫ মাস ধরে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। মাঝে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা উঠলেও আদতে তার বাস্তবায়ন হয়নি। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দ্রুত সময়ে করোনা টিকা প্রদানের জন্য দিনাজপুর জেলা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উক্ত কমিটিতে আহবায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল হক।

এছাড়া সদস্য হিসেবে আছেন হল কাউন্সিল সভাপতি প্রফেসর ড. মোঃ গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন এবং চীফ মেডিকেল অফিসার ডা. মোঃ নজরুল ইসলাম।

এছাড়া উক্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।

উল্লেখ্য, করোনা টিকা কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ