শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৪৭

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৪৭

আফগানিস্তানে দূতাবাস বন্ধের হিড়িক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

মার্কিন সেনা প্রত্যাহারেই পাল্টে গেছে আফগানিস্তানের পুরো পরিস্থিতি। শেষ এক সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণে বোঝা গেছে, গত ২০ বছর ধরে যত প্রশিক্ষণই দেয়া হোক না কেন, কাজে আসেনি কিছুই। সরকার হোক বা সামরিক বাহিনী, দেশের গণতন্ত্র হোক বা বিদেশি দূতাবাস সবই টিকে ছিল মার্কিন সেনাদের ভরসায়।

তাই সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর খুব দ্রুত সবকিছু পাল্টে যায়। এক সপ্তাহে ১৮টি প্রদেশ দখল করে তালেবান এখন কাবুলের দোরগোড়ায়। এ অবস্থায় আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের অনেকগুলো দেশ।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড গতকাল শুক্রবার জানান, কাবুল দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। একইদিনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলেছে বার্লিন। কাবুলে নিজেদের দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে নরওয়ে। সেইসঙ্গে নিজেদের সব কর্মী প্রত্যাহারের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিনল্যান্ডও ঘোষণা দিয়েছে, কাবুলে নিজেদের দূতাবাসে থাকা সব কর্মীকে দ্রুত সরিয়ে নিচ্ছে। অন্যদিকে আফগানিস্তানে থাকা ফরাসি নাগরিকদের দ্রুত সরে যেতে ফের আহ্বান জানিয়েছে ম্যাক্রোঁ সরকার। দূতাবাস বন্ধে আফগানিস্তানে ফোর্স পাঠিয়েছে কানাডা। আর ভারতও আফগানিস্তান থেকে তদের কনস্যুলেট বন্ধ ঘোষণা করেছে।

তবে যুক্তরাষ্ট্র এখনো তাদের দূতাবাস বন্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং তারা তাদের দূতাবাস নিরাপদে রাখার জন্য তালেবানের প্রতি আহ্বান জনিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ