শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২১ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১২:৪৪

শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২১ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১২:৪৪

দলিপাড়া ও দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবু জাফর আলম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ

রাজধানী উত্তরার তুরাগের দলিপাড়া এলাকা ও দেশবাসীকে ঈদ-উল-ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি উত্তরা পশ্চিম থানার প্রধান উপদেষ্টা ও দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম।

আবু জাফর আলম একান্ত এক বার্তায় বলেন, দলিপাড়াবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মধ্যে আবার ফিরে আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। তাই, আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই।

 দলিপাড়া সোসাইটির সভাপতি  আবু জাফর আলম

দলিপাড়াবাসীর প্রতি নিরাপত্তা বিষয়ে বলেন,

১. বাসা থেকে বের হওয়ার আগে সকল প্রয়োজনীয় জিনিসপত্র ঈদ সামগ্রী, টিকিট, মোবাইল, চার্জার সঙ্গে নিয়েছেন কিনা চেক করে দেখুন এবং মোবাইলে চার্জ ফুল করে নিন। আপনি মোট কতগুলো ব্যাগ/ল্যাগেজ সঙ্গে নিয়েছেন তা গুনে নিন এবং ব্যাগ/ল্যাগেজ তালাবদ্ধ করুন।

২. বাড়ীর সমস্ত দরজা এবং জানালা বন্ধ ও তালা দিয়ে বের হবেন এবং তা নিশ্চিত করুন যে, বাসার দরজা বা জানালা কোনোভাবে যেন খোলা বা তালা-ছাড়া না থাকে। আলমারিসহ যেসব আসবাবপত্র তালাবদ্ধ করা যায়, সেগুলো ভালোভাবে তালাবদ্ধ করুন।

৩. বৈদ্যুতিক শর্টসার্কিট দূর্ঘটনা এড়াতে লাইট, ফ্যান, টিভি, ওয়াইফাইসহ ঘরের সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনপ্লাগ করুন। বাড়িতে এয়ার কন্ডিশনার থাকলে সেটি বন্ধ করুন ও আনপ্লাগ করুন। গিজার থাকলে সেটিও মনে করে আনপ্লাগ করে রাখুন।

৪. গ্যাসের চুলা বন্ধ আছে কি-না নিশ্চিত হোন। অনেক সময় গ্যাসের চুলা ঠিকভাবে বন্ধ হয় না। আগুন না জ্বললেও দেখা যায় আস্তে আস্তে গ্যাস বের হয় চুলা থেকে। এক্ষেত্রে বিস্ফোরণ ঘটার ঝুঁকি বেড়ে যায়। তাই ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চাবি ঠিকমতো বন্ধ করেছেন কি-না তা যাচাই করুন।

৫. বাসার সকল পানির কল/টেপ বন্ধ করুন। টাঙ্কীতে পানি না থাকলে এবং সাথে পানির কল খোলা থাকলেও কল বন্ধ আছে বলে মনে হয়। এ কথা মাথায় রেখে কল বন্ধ হয়েছে কিনা নিশ্চিত হন।

৬. যদি বাসায় সিসিটিভি ক্যামেরা বা স্মার্ট ডিভাইস থাকে, তবে তা চালু রেখে যেতে ভুলবেন না। প্রয়োজনে বাসা-বাড়িতে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসাতে হবে। পূর্বে বসানো সিসিটিভি ক্যামেরা সচল আছে কি-না, সেটি পরীক্ষা করতে হবে। সিসিটিভিতে রাতে কিংবা দিনে মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরিহিত অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করতে হবে। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন দিতে হবে।

 ৭. রাতে গ্যারেজ/পার্কিং ও বাসার প্রাচীরের চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন যাতে আপনার বাড়ি খালি মনে না হয় এবং দারোয়ান ভালোভাবে নজরদারী করতে পারে।

৮. আপনি কোথায় যাচ্ছেন এবং কতদিন বাইরে থাকবেন তা আপনার বিশ্বস্ত প্রতিবেশী স্বজন বা বন্ধুকে জানিয়ে রাখুন। তাদেকে মাঝেমধ্যে আপনার বাসার আশপাশ থেকে টু মেরে যেতে বলবেন। বাইরে থাকাকালীন জরুরী প্রয়োজনে আপনার ফোন সার্বক্ষণিক চালু রাখুন এবং আপনার মোবাইল নাম্বার ল্যান্ড-ওনার/বাড়ীওয়ালা/ প্রতিবেশীদেরও জানিয়ে রাখুন। যাতে তারা সন্দেহজনক কিছু দেখলে আপনাকে বা পুলিশকে জানাতে পারেন।

০৯. নগদ অর্থ, গহনাসহ মূল্যবান জিনিস অবশ্যই নিরাপদ কোনো স্থানে রেখে যান। প্রয়োজনে ব্যাংকের লকারে কিংবা নিকট আত্মীয়ের কাছেও রেখে দিতে পারেন।

১০. মোটরসাইকেল বা গাড়ী চুরি রোধে অ্যালার্ম লাগাতে হবে। এতে কেউ মোটরসাইকেল/গাড়ী স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। লক করার কাজে স্টিলের তৈরি মেরিন অ্যাংকর চেইন ব্যবহার করতে হবে। জিপিএস ট্র্যাকার লাগাতে হবে এবং চাকাতে উন্নতমানের ডিস্ক লক ব্যবহার করতে হবে।

১১. সর্বোপরি বাড়ীর কেয়ারকেটারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।

আপনার এই কয়েকটি পদক্ষেপ দীর্ঘসময়ের ছুটিকে করবে নিশ্চিন্ত ও আনন্দময়। আপনাদের সকলের সহযোগিতায় আমরা একে অপরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।

 ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক, অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদ মোবারক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৬:২৭ পূর্বাহ্ণ