বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫৭

বুধবার | ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ রমজান, ১৪৪৭ হিজরি | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৫৭

দেশে ছাত্র জমিয়ত বাংলাদেশই একমাত্র সন্ত্রাসমুক্ত ও আদর্শবাহী ছাত্র সংগঠন: উসামা হাবিব

হোসাইন আহমাদ, মিরপুর প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন পল্লবী থানা শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারী (মঙ্গলবার) বাদ আসর পল্লবী জমিয়ত মিলনায়তনে থানা সভাপতি মুহাম্মদ সালমান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের কওমি মাদ্রাসা সম্পাদক উসামা হাবিব। সভাপতির … Read more

নওগাঁয় ছুরিকাঘাতে যুবক নিহত

সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলায় ছুরিকাঘাতে ইমন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইমন সদর উপজেলার ভবানীপুর মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, গতকাল রাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামের কসিমের … Read more

ফুলবাড়ীতে সাংবাদিকদের বৃহত্তর আন্দোলনের হুমকি

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাবিখা কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ফুলবাড়ী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ। ২৪ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিককে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ … Read more

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চেয়ারম্যানকে মারধর, গ্রেপ্তার ৩

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অসাদুজ্জামান রনিকে মারধরের মামলায় এজাহারনামীয় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলের দিকে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই ইউনিয়নের কুটিবামনডাঙ্গা এলাকার শামছুল ব্যাপারীর ছেলে জেমস ব্যাপারী, মালিয়ানী এলাকার মজিবর ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারী ও মৃত হাফেজ … Read more

পবিত্র কুরআন পুড়িয়ে সুই*ডেন সরকার মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে : পীর সাহেব চরমোনাই

সুইডে*নের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। আজ ২৪ জানুয়ারি এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, সুইডে*নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান … Read more

‘বাবার পরিচয়হীন সন্তানের অভিভাবক মা হবে’ মর্মে রায় দেশের ধর্ম ও সংষ্কৃতির সাথে সাংঘর্ষিক

‘বাবার পরিচয়হীন সন্তানের অভিভাবক মা হবেন’ মর্মে রায় দেশের ধর্ম ও সাংষ্কৃতির সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট এ রায়ে জানিয়েছে, যে সব সন্তানদের বাবার পরিচয় নাই তাদের অভিভাবক হিসাবে মায়ের নাম দিলে তা আইনত বৈধ হিসেবে সাব্যস্ত হবে। ইসলামী … Read more

জাতীয় পাঠ্যক্রমে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা হয়েছে

জাতীয় পাঠ্যক্রমে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। নৈতিকতা বিবর্জিত ও চৌর্যবৃত্তির আশ্রয়ে তৈরি করা এই শিক্ষাক্রম কখনোই কোমলমতি শিশুদের মেধা-মনন বিকাশের উপযোগী হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা ও নৈতিকতা ধ্বংসের গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। দেশীয় বোধ বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্ব¯ত্মরের শিক্ষার্থী, … Read more

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মী আটক

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা ছিল। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, … Read more

ভোলায় মহাসড়ক দূর্ঘটনা, আহত ২০

আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি : ভোলা-চরফ্যশন আঞ্চলিক মহাসড়কে ভোলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি ডোবায় পরে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপশহর বাংলাবাজারের মধ্যে জয়নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালে দায়িত্বে … Read more

`দেশের শিক্ষা সিলেবাসকে কোনভাবেই মুসলমানদের সিলেবাস বলা যায় না’

ইসলামী জনতাকে পাশ কাটিয়ে এবং জনমতের কোন প্রকার তোয়াক্কা না করে পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন অনুযায়ি প্রণীত শিক্ষা সিলেবাস এদেশে চলতে পারে না। এ সিলেবাস দেখলে মনে হয় না যে, বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা অনুযায়ি করা হয়েছে। কাজেই এ সিলেবাস এদেশে চলতে পারে না। শিক্ষা সিলেবাসের মাধ্যমে ইসলামী তাহজীব তামাদ্দুনকে ধুলিস্যাৎ করার চক্রান্ত পাকাপোক্ত করা … Read more