সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৯

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৯

ভাস্কর্য বিরোধীরা বিএনপির এজেন্ট, বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসীদের স্থান হবে না: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসীদের স্থান হবে না। মহান মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো এখনো তারা দেশ বিরোধী কাজ করে যাচ্ছে। বুধবার রাজধানীর খামার বাড়িতে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু কৃষি পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর … Read more

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা এবং তা ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিমকোর্ট আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। তাপস বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলার মাটিতে বঙ্গবন্ধুর প্রতি কটূক্তি, বঙ্গবন্ধুর প্রতি আঘাত, … Read more

ভাস্কর্যবিরোধী আন্দোলনে ‘বিএনপির উস্কানি’ থাকতে পারে: ওবায়দুল কাদের

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও সারা দেশে ভাস্কর্যবিরোধী চলমান আন্দোলনে ‘বিএনপির উস্কানি’ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (০৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ হামলায় বিএনপি উস্কানিতে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।’ ওবায়দুল … Read more

ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে, ভাস্কর্য হবেই: ওবায়দুল কাদের

দেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই। আজ (৭ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের হুঁশিয়ারি করে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করার ধৃষ্টতা যারা দেখিয়েছেন, তাদের চরম … Read more

ভাস্কর্যের বিপক্ষে স্ট্যাটাস দেওয়ায় আরেক ছাত্রলীগ নেতা বহিষ্কার

ফেসবুকে ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস দেয়ার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক খালেদ খান রবিনকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটি। শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মােতাবেক জানানাে … Read more

ওয়াজ মাহফিলে রাজনৈতিক অপব্যাখ্যা প্রতিরোধ করুন: লেখক ভট্টাচার্য

ধর্মের লেবাস ব্যবহার করে মৌলবাদীরা মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, মুসলিম সংখ্যাঘরিষ্ট দেশের জনগণ এসব ধর্মভিত্তিক দলকে প্রত্যাখান করেছে। তাই এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। আজ রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান … Read more

তোরা দিনের বেলা আসিস, ইমানি শক্তি কত দেখবো: জয়

আজ (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘তোরা দিনের বেলা আসিস, তোদের ইমানি শক্তি কত দেখবো’। জয় বলেন, বাংলাদেশের মানচিত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান … Read more

ভাস্কর্যবিরোধীদের উপর রাজাকার ও যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছেঃ সুৃমন

যারা মূর্তি এবং ভাস্কর্য নিয়ে বিতর্ক শুরু করেছে তাদের ওপর রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ রবিবার (৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। কুষ্টিয়া শহরের … Read more

ভাস্কর্য অবমাননাকারীদের যেখানে পাবেন গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে দিবেনঃ জয়

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে এই বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চলনায় সমাবেশে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি … Read more

‘রাজনৈতিক স্বার্থ হাসিল করতে মোল্লারা মাদ্রাসা ছাত্রদের রাজনৈতিক শ্রমিকে পরিণত করেছে’

রাজনৈতিক স্বার্থ হাসিল করতে কাঠমোল্লারা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরকে রাজনৈতিক শ্রমিকে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন ডাকসু সাবেক এজিএস ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সাদ্দাম বলেন, আমাদের মাদ্রাসায় লাখ লাখ শিক্ষার্থী লেখাপড়া … Read more