মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৫

মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৫

বিএনপি ৭ মার্চ পালন নিষিদ্ধ করেছিলঃ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ৭ মার্চ পালন নিষিদ্ধ করেছিল। এখন তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এটা তাদের রাজনৈতিক কৌশল। ’  ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ রবিবার সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু … Read more

বিএনপি ৭ মার্চের কর্মসূচি পালন ভণ্ডামি ও ইতিহাস বিকৃতির আস্ফালনঃ ওবায়দুল কাদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি ৭ মার্চের কর্মসূচি পালনকে ভণ্ডামি ও ইতিহাস বিকৃতির আস্ফালন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   আজ শনিবার(০৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে … Read more

মাদ্রাসায় যোগ্য শিক্ষকের সংকট আছে, অতিরিক্ত নাম্বার দেয়ার প্রবণতাও আছে: হানিফ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উত্তরপত্র অন্য ধারার শিক্ষকদের মাধ্যমে মূল্যায়নের পরামর্শ করেছে সংসদীয় কমিটি। সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির গত বৃহস্পতিবারের সভায় এ সুপারিশ করা হয়। নিয়মানুযায়ী সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় বা সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। এ প্রসঙ্গে কমিটির সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম … Read more

বিএনপিকে প্রতিহত করতে ছাত্রলীগ নেতাকর্মীরাই যথেষ্ট: সিটি মেয়র

রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যে মানুষের চলার শক্তি নেউ, সে যদি কাউকে মারার কথা বলে, তাহলে তাকে করুণা করা ছাড়া বলার কিছু নেই। বিএনপির অবস্থা হয়েছে তাই। মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী কলেজে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধান … Read more

বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে মহানগর আওয়ামী লীগকে আহবান

বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে ঢাকা মহানগরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ৫ম ধাপের পৌরসভা নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে প্রমাণ করেছে যে, তারা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের পক্ষে।  আজ … Read more

প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমে অল্প সময়ের মধ্যে দেশে কোনো গরিব মানুষ থাকবে নাঃ তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, সঠিক নেতৃত্ব এবং পরিকল্পনা বাস্তবায়নের কারণে দেশি-বিদেশি মিডিয়াতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে শিরোনামে স্থান করে নিয়েছে। কিন্তু এর আগে বাংলাদেশের শিরোনাম হতো বাস দুর্ঘটনা, লঞ্চডুবি, বড় ধরনের ঘূর্ণিঝড়, বর্ষা মৌসুমে রাজধানীর সড়কে নৌকা চলা। এখন আমাদের দেশ আর গরিব নয়। পাকিস্তানসহ বেশ কিছু দেশকে পেছনে ফেলে … Read more

যুক্তরাষ্ট্রে স্কলারশিপ, অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য আবেদনপত্র দিয়েছেন জানিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আশরাফুল আলম খোকন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘যাত্রাটা শুরু হয়েছিল ১৮ আগস্ট ২০১৩। বর্তমান সরকারের প্রথম মেয়াদের মাত্র ৫ মাস বাকি তখন। যুক্তরাষ্ট্রের আয়েশি জীবন ছেড়ে অনিশ্চয়তার … Read more

মুন্সীগঞ্জ সদর উপজেলায় যুব লীগের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মুন্সীগঞ্জের সদর উপজেলায় আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলাগাঁও বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এসময় তার বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজী ও সন্ত্রাসীদের গডফাদাসহ বেশ কয়েকটি অভিযোগ করেন মানববন্ধনকারীরা। মানববন্ধন ও ঝাড়ু মিছিলে রামপাল ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ … Read more

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরহেজগার, বেগম জিয়া টাকা চুরি করেন: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বালিশে মাথা দিয়ে চিন্তা করেন তিনি মানুষকে কীভাবে দেবেন। তিনি পরহেজগার। তাই মানুষকে দেয়ার ভাবনা ভাবেন। অন্যদিকে বিএনপি নেত্রী বেগম জিয়া এতিমদের টাকা চুরি করেন। এটাই দুই নেতার মধ্যে পার্থক্য। মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল … Read more

কাদের মির্জা-বাদলের পাল্টাপাল্টি সমাবেশ কোম্পানীগঞ্জে, ১৪৪ ধারা জারি

একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো বসুরহাট পৌর এলাকার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে বলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো … Read more