রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৫৫

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৫৫

তুরস্কের একশ বছর পূর্তিতে চাঁদে যাওয়ার ঘোষণা প্রেসিডেন্ট এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশের একশ বছর পূর্তি উপলক্ষে চাঁদে হাইব্রিড রকেট পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। যার মধ্যে আছে, ২০২৩ সালের শেষের দিকে চাঁদে রকেট পাঠানো এবং মহাকাশ-বন্দর তৈরি করা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমরা মহাকাশ-বন্দর গড়ে তুলতে চাই। তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয় আমি সে লক্ষে … Read more

মিয়ানমার সরকারের আরও এক মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রী গ্রেফতার

মিয়ানমার সরকারের আরও এক মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে দেশটির জান্তা সরকার। নভেম্বরের নির্বাচনে জেতা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফেব্রুয়ারির শুরুতে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। গ্রেফতার করা হয় ক্ষমতাসীন দল এনএলডি’র নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে।কয়েকদিন পর গ্রেফতার করা হয় সু … Read more

সমঝোতায় পৌঁছল ভারত ও চীন, লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে সম্মত দুই দেশ

লাদাখ সীমান্ত সংকট নিয়ে সমঝোতায় পৌঁছল ভারত ও চীন। সংঘাতপূর্ণ ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে দুই দেশ। এই সমঝোতার ফলে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ থেকে দুই দেশের সেনারা সরে আগের অবস্থানে ফিরে যাবে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া’র। বিষয়টি পৃথক বিবৃতিতে উভয়পক্ষই নিশ্চিত করেছে। এ বিষয়ে বুধবার প্রথমে বিবৃতি দেয় বেইজিং। … Read more

সু চির রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী । স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তল্লাশি চালানোর পর কার্যালয় গুড়িয়ে দেয়া হয়।  ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ফেসবুক পেজে বলা হয়েছে, রাত সাড়ে ৯টার দিকে সেনারা তল্লাশি চালায় এবং এনএলডি-এর হেডোয়ার্টার ভেঙে দেয়।তবে এ নিয়ে সু … Read more

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জল কামান

মিয়ানমারের রাজধানী নেপিদোতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর জল কামান ব্যবহার করেছে পুলিশ। খবর বিবিসির। সোমবার সকালে ধর্মঘটে অংশ নিতে ১০ হাজারেরও বেশি মানুষ নেপিদোতে জড়ো হয়। মান্ডালা ও ইয়াঙ্গুনেও ব্যাপক সংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ। বিক্ষোভে অংশ নিয়েছেন শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশটির সর্ববৃহৎ … Read more

ক্ষমতা দখলের কারণ ব্যাখ্যা করে বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীঃ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে চিঠি দিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক সরকার। চিঠিতে তারা বাংলাদেশের কাছে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণ কী- তার ব্যাখ্যা দিয়েছে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের একথা জানিয়েছেন। ড. মোমেন বলেন, মিয়ানমারের নতুন সরকার আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে, কী কারণে তারা ক্ষমতা দখল … Read more

ক্ষমতাচ্যুত কাউন্সিলর অং সান সু চিকে ১৪ দিনের রিমান্ডে নিল পুলিশ

ক্ষমতাচ্যুত কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খবর-সিএনএনের।  বুধবার সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এনএলডির প্রেস কর্মকর্তা কি তোয়ে ফেসবুক পোস্টে বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ দিন) … Read more

বিশ্বকে চমক লাগিয়ে চালকবিহীন ইলেকট্রিক বাস নামালো তুরস্ক

নিজেদের তৈরি চালকবিহীন ইলেকট্রিক বাসের পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমক লাগিয়ে দিল তুরস্ক। দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন।  আতাক ইলেকট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে … Read more

চীনে তৈরি হচ্ছে নকল ভ্যাকসিন, অসাধু চক্রের ৮০ সদস্য গ্রেফতার

চীনে বেশ কয়েক মাস ধরেই মানুষের কাছে নকল ভ্যাকসিন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি অসাধু চক্র। সম্প্রতি এ চক্রের ৮০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। সম্প্রতি জিয়াংসু, বেইজিং ও শানডং এলাকা থেকে অন্তত ৮০ জনকে গ্রেফতার করেছে চীনা পুলিশ। অভিযুক্তরা অন্তত তিন হাজার ডোজ নকল ভ্যাকসিন বানিয়েছিল। চীনের রাষ্ট্রীয় … Read more

সেনা অভ্যুত্থানে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে: জাতিসংঘ

মিয়ানমারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি)  নেতৃত্বাধীন সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার এই অভ্যুত্থানের পর দেশটিতে আগামী এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা।এই ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের ভবিষ্যত পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মতে, সেনা অভ্যুত্থানের ফলে রাখাইন রাজ্যে অবস্থানরত … Read more