শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৫৩

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৫৩

রাজধানীর ডেমরায় লাইটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর মাতুয়াইলে কোনাপাড়ায় একটি লাইট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ডেমরার মাতুয়াইল লাইট হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ডেমরার কোনাপাড়ার মাতুয়াইলে ১০ তলা পাশা টাওয়ারের ছয়তলায় লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে … Read more

বয়কট ফ্রান্স আন্দোলনে রাজপথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা

মাহবুব নাহিয়ান:ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এর শিক্ষার্থীরা ক্যাম্পাসের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানবন্ধন থেকে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে অপমানের নিন্দা জানানো হয়। ফ্রান্স … Read more

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) আতিকুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে যশোর অভিমুখী একটি অ্যাম্বুলেন্স বিত্তিপাড়া লক্ষ্মীপুর-নিয়তমোড়ে পৌঁছালে, বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা বিএডিসির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন। … Read more

ইরফান সেলিমের টর্চার সেল থেকে মানুষের হার পেয়েছে র‌্যাব|প্রেজেন্ট নিউজ

রাজধানীর চকবাজারের হাজি সেলিমের মালিকানাধীন মদীনা আশিক টাওয়ারের ১৪ তলায় টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। গোয়েন্দা তথ্য পাওয়ার পর রাতেই মদীনা আশিক টাওয়ারে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের নিজস্ব টর্চার সেলে অভিযান চালানো হয়। র‌্যাবের অভিযানে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা আশিক টাওয়ার ভবনের ছাদের একটি রুম থেকে মানুষের হাড় পাওয়া গেছে। র‌্যাব দাবি করেছে, ১৬ … Read more

বুড়িমারীতে যুবককে হত্যার পর পুড়িয়ে মারার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা করা হবে

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, বুড়িমারীতে যুবককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে মারার ঘটনায় ইউনিয়ন পরিষদ, নিহতের পরিবার ও পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা করা হবে। তিনি আরো বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের চিহ্নিত করতে আলামত সংগ্রহ, তদন্ত ও স্থানীয়দের জিজ্ঞাসাবদ চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে … Read more

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় এবার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ ।তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। জানা গেছে, এ বিষয়ে হতাহতের ঘটনায় … Read more

পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় এএসআই আশেক এলাহী গ্রেফতার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির প্রত্যাহার হওয়া উপসহকারী পরিদর্শক (এএসআই) আশেক এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২৮) অক্টোবর রাতে পিবিআই একটি দল পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়,গত ১১ অক্টোবর … Read more

চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ করার দাবিতে শনিবার বিক্ষোভ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশীরা। শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চাকরির বয়স ৩৫ বছর করার পক্ষে উত্থাপিত যুক্তিগুলো হলো: ১. প্রাথমিক পর্যায়ে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স ৬ বছর করা হয়েছে৷ ফলে আগে যেখানে একজন … Read more

পাথরঘাটায় মন্দিরে প্রতিমার পেছনে কালিমা ও কুরআন বইয়ের কভার; স্থানীয়দের ক্ষোভ

বরগুনায় পাথরঘাটা পৌরসভার ৮ ওয়ার্ডের বৈরাগি বাড়ি মন্দিরের প্রতিমায় কালেমা লেখা সম্বলিত বই দিয়ে প্রতিমার মুকুট বানিয়ে ধৃষ্টতা প্রকাশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বিষয়টি প্রকাশিত হলে সোমবার (২৬ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলার পক্ষ থেকে পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ বরাবর বিচার চেয়ে আল্টিমেটাম দেয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেন, কালিমা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত … Read more

এমপি হাজী সেলিমের ছেলে গ্রেফতার

নৌবাহিনী অফিসারকে মারধরের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা -৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব। মামলার এজাহারে বলা হয়েছে, এরফানের গাড়ি ওয়াসিফকে ধাক্কা মারার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর … Read more