শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩৭

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩৭

২২ দিন বয়সী ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড বাবা

দিনাজপুরের ফুলবাড়ীতে নেশার টাকার জন্য ২২ দিন বয়সী ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। এ ঘটনায় ঘাতক বাবা সুভাস মহন্তকে  আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে এ ঘটনা ঘটে। শিশুটির মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য সুভাষ প্রায়ই আমাকে মারধর করত।বুধবার সন্ধ্যায় আমাকে মারপিট করলে আমি শ্বশুরের ঘরে আশ্রয় নিই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করে মারধর করে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয়।এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বেরিয়ে আসে। এ ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা … Read more

সন্ধ্যার পর কোনো ইয়াং ছেলে-মেয়ে ও শিক্ষার্থীরা বাড়ির বাইরে যেতে পারবে নাঃ জেলা প্রশাসক

সন্ধ্যার পর কোনো ইয়াং ছেলে-মেয়ে ও শিক্ষার্থীরা বাড়ির বাইরে যেতে পারবে না। যদি প্রয়োজন হয় তাহলে অভিভাবক নিয়ে বাইরে যাবে। এ ছাড়া শহর ও গ্রামের চায়ের দোকানগুলোয় টেলিভিশন থাকা চলবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে শহর-গ্রামের দোকান বন্ধ করতে হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) … Read more

গ্রামেরর নাম ‌‘চোরের ভিটা’ থাকায় নানা বিব্রতকর অবস্থা গ্রামবাসীর, নাম পরিবর্তন চান এলাকাবাসী

গ্রামেরর নাম ‌‘চোরের ভিটা’ থাকায় নানা রকম বিব্রতকর অবস্থায় পড়তে হয় এলাকাবাসীর। এমনকি কাউকে নিজ গ্রামের নাম বলতে লজ্জা পান অনেকে। এছাড়া এই গ্রামেই রয়েছে ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’। স্কুলের এই নামটি নিয়েও বিভিন্ন সময়ে নানা হাস্যরসের ঘটনা ঘটে থাকে। গ্রামের নাম পরিবর্তন চেয়ে ইতোমধ্যে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনও করা হয়েছে। বুধবার … Read more

রাজধানীর জুরাইনে পেট্রোল পাম্পে এক কলেজছাত্রের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা

রাজধানীর জুরাইনের ‘এস আহমেদ’ নামের একটি পেট্টোল পাম্পে এক কলেজছাত্রের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে। এই ঘটনায় ওই পেট্রোল পাম্পের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম রিয়াদ হোসেন (২০)। গুরুতর দগ্ধ রিয়াদকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে … Read more

‘ক্রাইম পেট্রোলে’ উদ্বুদ্ধ হয়ে ভাই-ভাবিসহ ভাতিজা-ভাতিজিকে খুন!

ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখে নিজের ভাই, ভাবিসহ পুরো পরিবারকে হত্যা করতে প্ররোচিত হয় রায়হানুর রহমান ওরফে রেহানুল (৩২) নামে এক যুবক।   পরিকল্পনা অনুযায়ী কৌশলে কোমলপানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভিকটিমদের খাওয়ানো হয়, এরপর ঘুমন্ত অবস্থায় চাপাতি দিয়ে কুপিয়ে প্রত্যেকের মৃত্যু নিশ্চিত করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক … Read more

রাজধানীর মোহাম্মদপুরের বিহারি পট্টিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করেছে ১০ ইউনিট

রাজধানীর মোহাম্মদপুর জহুরী মহল্লার বিহারি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ, হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এই অপারেটর। ফায়ার … Read more

লাঞ্চনার শিকার এক মুক্তিযোদ্ধা বিচার না পেলে আত্মহত্যার ঘোষণা

পুলিশ কনস্টেবল দ্বারা লাঞ্চনার শিকার এক মুক্তিযোদ্ধাদ্ধা বিচার না পেলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন। সাতক্ষীরার আশাশুনিতে পুলিশ কনস্টেবল সোহাগের কটূক্তির শিকার হন দীনেশ চন্দ্র মণ্ডল নামে এক মুক্তিযোদ্ধা। সোমবার (২৩ নভেম্বর) এই ঘটনার বিচার দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দীনেশ চন্দ্র মণ্ডল। তিনি বক্তব্যের এক পর্যায়ে কেঁদে ফেলেন এবং মনোকষ্টে সঙ্গে আনার একটা বিষের বোতল দেখিয়ে … Read more

মহাখালীর সাত তলা বস্তিতে আগুন, ফায়ারকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বাবুল মিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে দোকানসহ অর্ধশতাধিক স্থাপনা। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ গণমাধ্যমকে … Read more

করোনায় গোপনে চলছিল ক্লাস, ৩ কোচিং সেন্টার সিলগালা

সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে কোচিং সেন্টার চালু রাখায় রংপুরের তিনটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই তিন কোচিং সেন্টারের পরিচালককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোড লালবাগ এলাকায় জেলা প্রশাসন ও র্যাব-১৩ যৌথভাবে এ অভিযান চালায়। এতে জেলা … Read more

চিরকুটে ‘বিদায় বান্ধবীরা’— লিখে নার্সিং কলেজছাত্রীর আত্মহত্যা

দিনাজপুর নার্সিং কলেজ ক্যাস্পাসের নার্সিং হলে তিথি আকতার (১৮)  নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পূর্ব মুহূর্তে বান্ধবীদের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। তিনি সেখানে লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিয়ো সবাই, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি। বিদায় বান্ধবীরা। সোমবার বেলা পৌনে ১২টার সময় দিনাজপুর নার্সিং কলেজ ক্যাস্পাসের নার্সিং হলের তৃতীয় তলার … Read more