বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৮

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৮

ভবিষ্যতের সিদ্ধান্ত আফগানদের নিজেদেরই নিতে হবে: বাইডেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

মার্কিন সেনা প্রত্যাহারের পরও যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউজে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠকে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এই দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে বাইডেনের সঙ্গে ঘানির বৈঠক সবার নজরে ছিল। ওভাল অফিসে শুক্রবার আফগান প্রেসিডেন্ট ঘানি এবং দেশটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয় বাইডেনের। এসময় আফগাস্তিান থেকে শতভাগ সেনা তুলে নেওয়ার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাবুল এবং ওয়াশিংটনের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না’।

তিনি আরও জানান, ‘আপনারা জানেন, আফগানিস্তান থেকে আমাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তাই বলে আমাদের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য সহযোগিতা থেমে থাকছে না’।

বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ৪ হাজারের মতো মার্কিন সেনা অবস্থান করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সবাইকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।

বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, এটা খুবই কঠিন সিদ্ধান্ত। তবে ‘ভবিষ্যতের সিদ্ধান্ত আফগানদের নিজেদের নিতে হবে’ তারা কী চায়। প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বাইরে থেকে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহায়তা প্রদান করে যাবে এবং পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তাও অব্যাহত রাখবে।

দেশটিতে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে আমেরিকার সেনা এবং তাদের পরিবার যেই বিসর্জন দিয়েছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আফগান প্রেসিডেন্ট। তবে দেশটি এখন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলেও উল্লেখ করেন তিনি।

একই দিন ঘানি এবং আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসির সঙ্গেও সাক্ষাৎ করেন।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে শতভাগ মার্কিন সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি নিয়ে চিন্তিত আফগান সরকার। কারণ, মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানে তালেবান বিদ্রোহ ও হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ