শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৫

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৫

আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন: পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন। কারণ ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক। তিনি বলেন, ভারতের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সঙ্গে ইতিমধ্যে পানিচুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। ছোটখাট কিছু বিষয় আছে। আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন, অনেক … Read more

চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা; বাসের ধাক্কায় নিহত ৬ আহত ৩

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় একাধিক মোটরযানের ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার সরোগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, মিলন হোসেন, সদর উপজেলা পানিসম্পদ বিভাগের টেকনিশিয়ান সোহাগ শরীফ , ষষ্ঠী, রাজু ও কালু। এরা সকলেই কৃষি শ্রমিক। আহতরা হলেন বাবলু, আকাশ ও আলমগীর। এদের বাড়ি সদর উপজেলার তিতুদহ গ্রামে। পুলিশ … Read more

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর চিঠি

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে পাঠানো ফিরতি চিঠিতে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি পুনরায় উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের একজন কানাডায় আছে … Read more

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। জাতির পিতার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী ও অনুপ্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা … Read more

কেরালায় এয়ার ইণ্ডিয়া বিমানে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯

ভারতের কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয় পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের পাইলট-সহ ১৯ জনের। প্রায় ১২৩ জন বিমানযাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট দীপক বসন্ত সাঠের। … Read more

আজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন; দিনভর বিভিন্ন কর্মসূচি

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জে টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতার হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনিও শাহাদাৎ বরণ করেন। শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মাত্র ৩ বছর বয়সে পিতা ও ৫ বছর … Read more

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডা. আবুল কালাম আজাদকে দুদকে তলব

নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম আজাদসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী ও শেখ মো. ফানাফিল্যা আলাদা আলাদা পত্রের মাধ্যমে তাদের তলব করেছেন। তলবকৃতদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক … Read more

সাংবাদিক নেতা ইমরান সহ ১৩ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবী

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসেন সহ দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে আহ্বায়ক হিসেবে ছিলেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল … Read more

লেবানন বিস্ফোরণ; বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্বেগ প্রকাশ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিষ্ফোরনে ৩ জন বাংলাদেশিসহ কমপক্ষে শতাধিক নিহত ও বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ ৪ হাজারের অধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গতকাল বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, লেবাননের রাজধানী বৈরুতে নজিরবিহীন বিষ্ফোরনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। ৩ … Read more

মেজর সিনহার মৃত্যুতে নিন্দা; বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে হবে -পীর সাহেব চরমোনাই

পুলিশের গুলিতে মেজর (অব) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব বলেন, গত ৩১ জুলাই টেকনাফের চেকপোস্টে মেজর (অব) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত … Read more