শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১১

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১১

জাগ্রত কবি মুহিব খানের অনবদ্য সৃষ্টির জন্য অভিনন্দন জানিয়েছে ইশা ছাত্র আন্দোলন

ইতিহাসে প্রথম পবিত্র কালামুল্লাহ শরীফের পূর্ণাঙ্গ ও মূলানুগ বাংলা কাব্যানুবাদ সম্পন্ন করায় মাওলানা মুহিবুর রহমান খান কে সম্মাননা স্মারক প্রদান করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ ২৮ সেপ্টেম্বর ২০২০ রোজ সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা মুহিব খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার অনবদ্য সৃষ্টির জন্য সম্মাননা স্মারক প্রদান করেছেন।নেতাকর্মীরা তার সাক্ষাতে বলেন,তার এ … Read more

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে শত্রু হটাও-দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাজপথে নেমে আসবে জনগণ

গত ২৩ সেপ্টেম্বর ২০২০ মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের শান্তির হাট জামে মসজিদে পঙ্কজ দেবনাথ এর ছবি সম্বলিত ব্যানার টানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করেছে চরএককরিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মসজিদের ভিতর ছবি সম্বলিত ব্যানার টানানোর অধিকার ইসলাম কাউকে দেয়নি। যারা এ কাজ করেছে তারা ইসলামের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করেছে এবং মুসলমানদের প্রতি চ্যালেঞ্জ … Read more

ঢাবি ছাত্রলীগ সভাপতির বক্তব্য স্পষ্টত সন্ত্রাসবাদের বহিঃপ্রকাশ -ইশা

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান। তিনি বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, রীতি-নীতি ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখেই সারাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ধারাবাহিক … Read more

না ফেরার দেশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম না ফেরার দেশে যাত্রা করেছেন। আজ রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ভর্তি ছিলেন অ্যাডভোকেট মাহবুবে আলম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাঁকে আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিলো কিন্তু শুক্রবার হঠাৎ তাঁর অবস্থার … Read more

হাটহাজারীর সংকট নিরসনে ৪ দফা দাবী জানিয়েছে ইশা ছাত্র আন্দোলন

আজ বিকাল ৩টায় হাটহাজারীর চলমান সংকট নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আমেলার জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এ আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন বহুদিনের চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। এমতাবস্থায় কওমি ধারার ইতিহাস-ঐতিহ্য রক্ষার্থে শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের উচিৎ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। উদ্ভুত … Read more

দ্রুত শুরা ডেকে হাটহাজারী সমস্যার সমাধান করুন : শায়খে চরমোনাই

হাটহাজারী মাদ্রাসায় চলমান অস্থিরতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির, দেশের একাধিক মাদ্রাসার শায়খুল হাদিস এবং নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, হাটহাজারী মাদ্রাসার চলমান সমস্যার সমাধানে মুরুব্বী আলেমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠক ডেকে এসব সমস্যার অতি দ্রুত সমাধান করুন। নয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে … Read more

চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চায় ভিপি নূর

চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সদ্য সাবেক ভিপি নূরুল হক নূর। আজ সন্ধ্যায় তার ব্যক্তিগত ফেসবুক পেজে তার মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চাই। নিরীহ মাদরাসা ছাত্রদের উপর কোন ধরনের পুলিশি হামলা হলে সারা দেশের ছাত্রদের নিয়ে উপযুক্ত জবাব দেওয়া … Read more

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ে গেছে ৬শ মণ পাট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন লেগে ৬শ মণ পাট পুড়ে ছাই হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। অগ্নিকাণ্ড ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতালা নামক স্থানে একটি পাটের গুদামে। ক্ষতিগ্রস্ত পাটগুদামের মালিক বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আব্দুল ওহাবের ছেলে মোসলেম উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে … Read more

বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধের কারণ জানিয়েছে ভারত

বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে সোমবার ভারত থেকে কোনো পিঁয়াজ আসেনি। তবে পিঁয়াজ আসা কেন বন্ধ হলো এ বিষয়ে সকাল থেকে আনুষ্ঠানিক কোনো কারণ প্রকাশিত না হলেও আনুষ্ঠানিকভাবে পিঁয়াজ রপ্তানি বন্ধের খবর জানিয়েছে ভারত। গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে … Read more

বাহরাইন-ইসরাঈল শান্তিচুক্তি মুসলিম বিশ্বে নতুন সংকট তৈরি করবে -মাওলানা মাদানী

বাহরাইন-ইসরাঈল শান্তিচুক্তি মুসলিম বিশ্বে নতুন সংকট তৈরি করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, আমিরাতের পর বাহরাইন কর্তৃক ইসরাঈলের সাথে চুক্তি করাটা উম্মাহর জন্য অশনিসংকেত। এমনকি খোদ বাহরাইনের জনগণও সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। বাহরাইন সরকারকে এহেন বিশ্বাসঘাতকতাপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। … Read more