শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৫৪

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৫৪

চাঁদপুর পৌর নির্বাচনে নৌকা জয়ী: অনিয়মের অভিযোগে ধানের শীষ এবং হাতপাখার ভোট বর্জন

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট। শনিবার রাতে কেন্দ্রওয়ারী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা … Read more

সন্ত্রাসী হামলায় শহীদ হলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ডক্টর আদিল খান: সন্দেহ শিয়া টার্গেট কিলিং

পাকিস্তানের বেফাকুল মাদারিসের প্রধান মাওলানা সলিমুল্লাহ খান রহ.-এর ছেলে জামিয়া ফারুকিয়া করাচীর মুহতামিম ডক্টর মাওলানা আদিল খান সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। খবর ডেইলি জং-এর। পাকিস্তান পুলিশ জানিয়েছে, শাহ ফয়সাল কলোনীতে তার গাড়ীর উপর অজ্ঞাত মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা হামলা চালায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌছার আগেই তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছে ডেইলি … Read more

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান

নাগরনো-কারাবাখে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় এ কথা জানান। টুইট বার্তায় তিনি বলেন, নাগরনো-কারাবাখ অঞ্চলে সংঘাত বন্ধের পদক্ষেপটি শান্তির পথে এক ধাপ অগ্রগতি। ইরান চায় প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নিক। … Read more

অসুস্থ হয়েও মামুন-নূরুদের বিচারের দাবিতে অনশন অব্যাহত রেখেছে ঢাবি শিক্ষার্থী ফাতেমা

ধর্ষক ও ধর্ষণে সহযোগীদের গ্রেফতারের দাবিতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী ফাতেমা অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে স্যালাইন দেওয়া হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় আমরণ অনশনে বসেন ওই … Read more

ধর্ষণ ইস্যুতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিহারের অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর

সম্প্রতি সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো কয়েকটি জঘন্য ও ঘৃণ্য অপরাধের প্রেক্ষিতে যুব সমাজ এবং সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিক চলমান বিষয়ে পুলিশ সদর দফতরের দৃষ্টি আকর্ষিত হয়েছে। দেশের সামাজিক শৃঙ্খলা ও শান্তি নিশ্চিতকল্পে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় সর্বোচ্চ পেশাদারিত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ পুলিশ। … Read more

উত্তর কোরিয়ার একজনও করোনা আক্রান্ত হয়নি বলে দাবী করেছেন প্রেসিডেন্ট কিম জন উন

করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। এতো দিনেও চূড়ান্ত কার্যকরী কোনও ভ্যাকসিনের অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে এখনো কিছু কিছু দেশে করোনার সংক্রমণ মোটেও হয়নি। যেমন উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জন উন। আজ শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়াকার্স পাটির ৭৫তম বর্ষ উপলক্ষ্যে কনর্সাট ও উৎসবে দেয়া এক ভাষণে … Read more

স্কুলেও পরীক্ষা ছাড়া ‘প্রমোশনের’ চিন্তা, চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এরই মধ্যে এইচএসসি সহ প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসএসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার স্কুলেও বার্ষিক পরীক্ষা ছাড়াই ‘অন্য কোনো উপায়ে’ শিক্ষার্থীদের মূল্যায়ন করে ওপরের শ্রেণিতে ‘প্রমোশনের’ চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, স্কুলের পরীক্ষা না নিয়ে ‘অন্য কোনো উপায়ে’ মূল্যায়ন করা হবে কি-না, বা … Read more

অনশনে বসা ঢাবি শিক্ষার্থীর সাথে ছাত্র ইউনিয়নের সংহতি প্রকাশ

ধর্ষণের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনে বসা ঢাবি শিক্ষার্থী ফাতেমা ফরাজি বিথীর সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংহতি জানিয়েছে। গত বৃহস্পতিবার(০৯ অক্টোবর) ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাগীব … Read more

আজ বিশ্ব ডিম দিবস: ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ প্রতিপাদ্যে দিনটি পালিত হবে

বিশ্ব ডিম দিবস প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয়। ডিমকে বিশ্বে একটি উন্নতমানের ও সহজলভ্য আমিষজাতীয় খাদ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি) স্থাপিত হয় ১৯৬৪ সালে। বর্তমানে এই সংস্থার সদস্যসংখ্যা ৮০। সংস্থাটি প্রাণিজ আমিষের চাহদিা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে … Read more

মেডিক্যাল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিক্যাল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। সেনাবাহিনীতে তিনিই সর্ব প্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, তিনি জাতিসংঘের ইতিহাসে সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দু’বার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন। দু’বার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন। এছাড়া … Read more