শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১০

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১০

শরীয়াহ আইনে যিনা-ব্যভিচার ও ধর্ষণের বিচার করতে হবে -শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশে আইন থাকলেও আইনের বাস্তবায়ন নেই। তাই শুধু আইন পাশ নয়, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করে আইনের প্রয়োগ করতে হবে। তিনি বলেন, শুধু ধর্ষণের মৃত্যুদন্ড নয়, যিনা-ব্যভিচার রোধেও আইনের প্রয়োগ প্রয়োজন। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের জুলুম নির্যাতনে সিলেটে যুবকের … Read more

নুর-রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ

কোটা সংস্কার আন্দোলন কে কেন্দ্র করে গড়ে ওটা ছাত্র অধিকার পরিষদে ভাঙন, সংস্কারবাদীদের নতুন কমিটি গঠন। নুর, রাশেদ ও ফারুককে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে সংস্কারপন্থীরা নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক … Read more

ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির দায়িত্বে রদবদল

আজ ১৫ অক্টোবর ২০২০ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির দায়িত্ব পরিবর্তন করে কিছুটা রদবদল করা হয়েছে। নতুন কমিটিত মোঃ আল আমীনকে সাধারণ সম্পাদক, ইয়াছিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক, রুহুল আমিনকে দাওয়া সম্পাদক এবং আব্দুল মুয়াইমিন হুজায়ফাকে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। অন্যান্যরা তাদের পূর্ববর্তী দায়িত্বে বহাল থাকবেন।

ধর্ষকদের দ্রুত বিচার কার্যকর করে নজির স্থাপন করতে হবে- ইশা ছাত্র আন্দোলন

শুধু আইন পাশ নয় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নজির স্থাপন করার দাবী জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর‘২০) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে যিনা-ব্যভিচার ও ধর্ষণ বিরোধী সমাবেশে এ দাবি জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে আওয়ামী সরকার বিগত ১ যুগ ধরে ক্ষমতায় রয়েছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় … Read more

ভোলায় আওয়ামীলীগ কর্মীদের হামলায় আহত হাতপাখার চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমাদ

মিজানুর রহমান, ভোলাঃভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের উপ-নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মাওলানা তোফায়েল আহমেদের উপর একই ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী ফরহাদ হোসেন মুরাদের সমর্থক কর্তৃক অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত ১০ টার দিকে দলীয় পরামর্শ সেরে বাড়ি ফেরার পথে তার ওপর … Read more

১কোটি ৭০ লাখ টাকা ব্যয় করে শুঁটকি উৎপাদন শিখতে বিদেশ ভ্রমণে যাবেন ৩০ মৎস্য কর্মকর্তা

শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিখতে ৩০ জনকে বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এ জন্য ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা। ‘কক্সবাজার জেলায় শুঁটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন’ প্রকল্পের অধীনে এ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৩৯ লাখ টাকা। চলতি সময় থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে … Read more

হৃদরোগে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ’র শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। রিজভী মঙ্গলবার (১৩ অক্টোবর’২০) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন। ফেরার সময় হঠাৎ বুকে ব্যথা … Read more

১৬ অক্টোবর খুলছে দেশের সব সিনেমা হল: বাড়তে পারে যিনা-ব্যভিচার ও ধর্ষণ

১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়ে তথ্য মন্ত্রণালয় বুধবার একটি পত্র জারি করেছে। এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ … Read more

পাকিস্তানের সাথে আলোচনায় বসতে চায় ভারত

দ্বি-পাক্ষিক আলোচনার আশা প্রকাশ করে পাকিস্তানকে বার্তা দিয়েছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতি পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এমন কথাই জানিয়েছেন। খবর পাকিস্তানের জাতীয় দৈনিক ডন অনলাইনের।

তিনবন্ধু মিলে প্রেমিকাকে গণধর্ষণ

কক্সবাজারের মহেশখালীতে এক কিশোরীকে প্রেমিকসহ তিন বন্ধু মিলে গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়ার ওই কিশোরীর সঙ্গে একই ইউনিয়নের পাশের গুলগুলিয়া পাড়ার আলী আহম্মদের ছেলে নুরুল হাকিমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ অক্টোবর রাতে ওই কিশোরীকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে তারা। … Read more