শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৩

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৩

৫৫ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করা সম্ভব না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী|প্রেজেন্ট নিউজ

সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ কোনোভাবেই ৫৫ টাকার নিচে নামিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ প্রদানকালে বাণিজ্যমন্ত্রী একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। … Read more

মুসলমানদের অনুভূতি বুঝতে পেরেছি; তবে কার্টুন প্রকাশ বন্ধ করা যাবেনা -ম্যাক্রোঁ

নিজের অবস্থান পাল্টে অবশেষে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গত্মাক কার্টুন প্রকাশের কারণে মুসলিদের ব্যথিত হওয়ার বিষয়টি অনুধাবন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যদিও ধর্ম নিয়ে দেশজুড়ে চলমান সহিংসতা কোনভাবে বরদাস্ত করা হবে না বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সতর্ক করে তিনি। মুসলামানদের ধর্মীয় অনুভূতি আঘাত হানার পর ছুরি হামলাসহ ফ্রান্সজুড়ে বেশ কয়েকটি … Read more

জেন্টেলম্যান হলে চলবে না, কারণ জেন্টেলম্যান ভাতেও মরে, শীতেও মরে:শিক্ষা উপমন্ত্রী

আজ শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। এসব ডিগ্রি কোনো কাজে আসবে না। তাই কাজ শুরু করতে হবে। … Read more

রেমিট্যান্সপ্রবাহে সারাবিশ্বে অষ্টম স্থানে বাংলাদেশঃপ্রেজেন্ট নিউজ

২০২০ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে এবং এ বছর রেমিট্যান্সপ্রবাহে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে, জানিয়েছে বিশ্বব্যাংক। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত ওয়াশিংটনভিত্তিক শীর্ষস্থানীয় সংস্থার ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রু এ মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের ধারণা অনুযায়ী, মহামারির প্রাদুর্ভাব সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দুটি দেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকবে।প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বাংলাদেশে … Read more

হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যায় না:ওবায়দুল কাদের

রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যোগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, বিএনপির রাজনীতি … Read more

চীনে নজিরবিহীন ঘটনাঃপাঁচ তলা ভবন হেটে চলে গেল নতুন ঠিকানায়

একটি ভবন হেঁটে গেলো নতুন স্থানে। চীনে ঘটেছে এমন ঘটনা। চীনের সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় হুয়াংপু জেলার ৮৫ বছরের পুরনো ৫ তলা স্কুল ভবনকে হাঁটিয়ে নতুন স্থানে স্থাপন করেছেন প্রকৌশলীরা। এমন একটি অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করে বিস্মিত হয়েছেন স্থানীয়রা। ৮৫ বছর পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুরোটা মাটি থেকে তুলে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। এই কাজে ব্যবহার … Read more

বুড়িমারীতে যুবককে হত্যার পর পুড়িয়ে মারার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা করা হবে

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, বুড়িমারীতে যুবককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে মারার ঘটনায় ইউনিয়ন পরিষদ, নিহতের পরিবার ও পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা করা হবে। তিনি আরো বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের চিহ্নিত করতে আলামত সংগ্রহ, তদন্ত ও স্থানীয়দের জিজ্ঞাসাবদ চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে … Read more

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় এবার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ ।তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। জানা গেছে, এ বিষয়ে হতাহতের ঘটনায় … Read more

নিউইয়র্কে সংবর্ধিত হলেন বাংলাদেশী কারী হাফেজ নাজমুল হাসান|প্রেজেন্ট নিউজ

শুক্রবার (৩০ অক্টোবর) আমেরিকার নিউইয়র্কে সংবর্ধিত হলেন শায়খুল হুফফাজ আলহাজ্ব হাফেজ কারী নাজমুল হাসান। নিউইয়র্কের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্ক ও আই টিভি ইউএসএর যৌথ উদ্যোগে মহাগ্রন্থ আল-কুরআনের মাশক এবং সহি-শুদ্ধভাবে কুরআনের প্রচার ও প্রসারে অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়। দারুল উলুম নিউইয়র্কের টিচারস মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন … Read more

মহানবী(সা.)-কে নিয়ে কটূক্তিঃ চুয়েট ছাত্র বহিষ্কার|প্রেজেন্ট নিউজ

হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে কটূক্তি, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. মশিউল হক এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে,ছাত্রত্ব বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রায়হান রোমান নামে … Read more