মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৪

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৪

ঢাকা-১৮ উপনির্বাচনে এক বুথে দু’ঘণ্টায় ভোট পরেছে ৬ টি |প্রেজেন্ট নিউজ

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রের একটি বুথে দুই ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ৬ জন। বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেত কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ তথ্য জানা যায়। কেন্দ্রের ভেতরে-বাইরে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রতি ঘণ্টায় কমিশনে আপডেট জানাচ্ছি। এ আসনে মোট ভোটার ৫ … Read more

দিনাজপুরে দুই র‌্যাব সদস্যকে ভারতে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বি-আমতলী স্বরসতীপুর সীমান্তে অভিযান চালানোর সময় দুই র‌্যাব সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলার চিরিরবন্দরের পনট্টি ইউপির বি-আমতলী স্বরসতীপুর সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব পিলার-১ এর কাছ থেকে তাদের আটক করে … Read more

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শিক্ষা কার্যক্রমে সিলেবাসভুক্ত করার প্রস্তাব |প্রেজেন্ট নিউজ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে শিক্ষা কার্যক্রমে সিলেবাসভুক্ত করার প্রস্তাব করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, … Read more

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর নিয়ে বিভ্রান্তি, যা বলেছে মন্ত্রণালয়

করোনাভাইরাসের মহামারির মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সীমিতভাবে খোলার যে সংবাদগুলো প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভ্রান্তিকর এই সংবাদ ছড়িয়ে পড়ার পর বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়।. বিজ্ঞপ্তি পাঠিয়ে মন্ত্রণালয় বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসংক্রান্ত বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে অবহিত … Read more

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন

দেশের শীর্ষস্থানীয় পরিবহন কোম্পানি হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন জয়নাল আবেদিন। হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। “তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। … Read more

যুবলীগের মিছিলে ধাক্কা লাগা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার দুপুরে যুবলীগের ‘মিছিলের মধ্যে গায়ে ধাক্কা লাগা’কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সরাইল থানা পুলিশ অন্তত এক ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন। খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন … Read more

ভালুকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুরআন শরীফ ও পাগড়ী বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহের ভালুকায় এতিম ছাত্রদের মাঝে কোরআন শরীফ ও পাগড়ী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকালে গফরগাঁও রোডে জনতা ব্যাংক সংলগ্ন যুবলীগের জেলা যুগ্ম আহবায়ক পিন্টু’র ব্যক্তিগত কার্যালয়ে কুরআন ও পাগড়ী বিতরণ করা হয়। ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু’র সৌজন্যে কুরআন ও … Read more

আগামী ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার

আগামী ১৪ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তা-ভাবছে সরকার। তবে কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খুলে দেওয়া যাবে, তা এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম’ এর অনলাইন শিক্ষা কার্যক্রমের জরিপের ফল নিয়ে আজ বুধবার (১১ নভেম্বর) এক ভার্চুয়াল আলোচনা … Read more

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা আর নেই

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির সবথেকে বেশি মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খলিফা বিন সালমান আল খলিফা। বুধবার যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে তিনি মারা যান। সেখানেই চিকৎসধীন ছিলেন … Read more

পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে এক স্কুলছাত্রের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামে মঙ্গলবার দুপুরে একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। জানা গেছে, ঘটনার দিন ভবানিডাঙ্গি গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম আসছিল। অপরদিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় … Read more