মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৬

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৬

স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব করোনাভাইরাসে সংক্রমিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি বলেন, আজ সকালে গণভবনে আয়োজিত … Read more

হেফাজতের নতুন আমির জুনায়েদ বাবুনগরী, কাসেমী মহাসচিব

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও ঢাকা মহানগর শাখার আমির আল্লামা নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় আয়োজিত হেফাজতের সম্মেলনে তারা এ দায়িত্ব পান। জানা গেছে, এ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা … Read more

হেফাজতের সম্মেলন গঠনতন্ত্র পরিপন্থী:হেফাজতের নতুন কমিটি মানি না

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফীর সন্তানসহ অনুসারীদের কারও জায়গা হয়নি। নতুন কমিটি ঘোষণার পর আহমদ শফীর অনুসারীরা বলছেন, গত কমিটির অন্তত ৫০ জন সদস্যকে বাদ দিয়ে এ সম্মেলন আয়োজন করা হয়, যা হেফাজতের গঠনতন্ত্র পরিপন্থী। সংগঠনটির নতুন কমিটি ঘোষণার পর আজ রবিবার বিকেল ৩টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গত … Read more

দিনদুপুরে ব্যাংক ডাকাতিঃসোনালি ব্যাংক থেকে পাঁচ মিনিটে ৯ লাখ টাকা লুট

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে দিনে-দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এ সময় অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে নগদ ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলের … Read more

জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানের জন্য ১৯৫০ কোটি ৫০ লাখ টাকা চেয়েছে নির্বাচন কমিশন

এনআইডি সেবা প্রদানের জন্য ২০১১ সালে সরকারের অনুদান ও বিশ্ব ব্যাংকের ঋণে ‘আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিএ) তৃতীয় সংশোধন’ প্রকল্প বাস্তবায়ন করেছে ইসি । প্রকল্পটি চলতি বছরের মার্চে শেষে হয়েছে। এ অবস্থায় এনআইডি সেবা চালু রাখতে ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায়’ নামে আরও একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে … Read more

নওফেলের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমুলক- ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেলের ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ রোবাবর এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষা-উপমন্ত্রী নওফেল … Read more

ওরা চোর, যন্ত্রগুলো সব দুর্নীতিগ্রস্ত, টুইটারে এরকম মন্তব্য করেছেন ট্রাম্প

নির্বাচনে ভোটগণনার প্রবণতা জো বাইডেনের দিকে সামান্য ঝুঁকে পড়ার পর থেকেই ‘ভোটচুরি’র অভিযোগ তুলে সরব ডোনাল্ড ট্রাম্প। এমনকি আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন সেই অভিযোগ। আদালত হতাশ করলেও সুর আরও চড়ালেন ট্রাম্প। পরপর টুইট করে রবিবার জো বাইডেন তথা ডেমোক্র্যাটদের ‘চোর’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প। ভোট চুরির জন্যই তিনি হেরেছেন বলেও তোপ দেগেছেন রিপাবলিকান প্রার্থী … Read more

করোনায় রোহিঙ্গাদের কারণে দ্বিগুণ ঝুঁকিতে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কোভিড-১৯ পরিস্থিতির কারণে এসডিজি অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য থাকলেও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ দ্বিগুণ ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শুক্রবার জি-৭৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা বলেন। মোমেন তার বক্তব্যে ভবিষ্যতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে অর্থবহ বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান জানান। এছাড়া তিনি করোনা মোকাবেলায় … Read more

সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হলো দুই মোটরসাইকেল আরোহী

কুষ্টিয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ১২ মাইল ও জেলা শহরের মজমপুরগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সোনাপুর মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে চলে গেলে ডানপাশ দিয়ে যাওয়া পাংশাগামী দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য বাস পোড়ানো হয়েছে: জাফরুল্লাহ

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার পেছনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ ক্ষেত্রে সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, জো বাইডেন নির্বাচিত হওয়ার পরে সবাইকে ফোন দিয়েছে কিন্তু শেখ হাসিনাকে ফোন দেয় নাই। জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য গতকালের বাস পোড়ানো। তিনি (হাসিনা) বোঝাতে চেয়েছেন … Read more