বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৮

বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৮

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিলেবাস হালনাগাদের আহবান জানিয়েছে ইউজিসি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রোগামের সিলেবাসসমূহ হালনাগাদ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সোমবার (১৬ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক আদেশে আজ এ আহবান জানানো হয়। পরে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে প্রোগ্রাম অনুমোদনের শর্ত মোতাবেক প্রতিটি প্রোগ্রাম … Read more

কালীপূজায় যাওয়ায় লাইভে এসে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক।সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক ভিডিওতে হত্যার হুমকি … Read more

সাইবার অপরাধের শিকার নারীদের সেবা প্রদানে আলাদা ইউনিট গঠন করেছে পুলিশ

ভার্চুয়াল জগতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকসহ নানাভাবে সাইবার অপরাধের শিকার নারীদের সহায়তা প্রদানের জন্য ‘সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। আজ সোমবার (১৬ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে এই সেবার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বেনজীর আহমেদ বলেন, ‘সাইবার ক্রাইম একটি বাউন্ডারিলেস ক্রাইম। সাধারণত … Read more

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নিষিদ্ধের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ একটা চরম উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনের নেতারা মুসলমানদের সাথে সুসর্ম্পক না রেখে মুসলমান ও পবিত্র দ্বীন ইসলামের বিরুদ্ধে চরম সাম্প্রদায়িক বিষবাস্প ছড়াচ্ছে। সংগঠনটি চরম মিথ্যা অসত্য, ভিত্তিহীন, মনগড়া তথ্য দিয়ে দেশের মুসলমান ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সারাবিশ্বে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন করেছে। অবিলম্বে এ সংগঠনটি নিষিদ্ধ এবং এদের উগ্রবাদী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে … Read more

দেশের উন্নয়নে শেখ হাসিনা ছাড়া বিকল্প দেখিনা : রওশন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উনি ছাড়া বিকল্প কেউ নেই। বিকল্প কাউকে দেখি না। তাকেই এ দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। রবিবার (১৫ নভেম্বর) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় … Read more

হেফাজতের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছে জনসেবা আন্দোলন

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম। বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম হেফাজতে ইসলামের কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস নিয়ন্ত্রিত হেফাজতের নতুন কমিটি প্রত্যাখ্যান করে বলেছেন এই কমিটিতে পরিশ্রমী ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। আজ … Read more

সাতক্ষীরার শ্যামনগরে বোরকা পরে ইউপি কার্যালয়ে চেয়ারম্যানের ওপর গুলি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের ওপর গুলিবর্ষণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুলি গায়ে না লাগায় পরে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান আব্দুর রহিম কৈখালী গ্রামের আলহাজ আবু দাউদের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ বিষয়ে … Read more

শিক্ষা উপ-মন্ত্রী ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন -ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মুর্তি না বানানোর দাবী জানিয়ে ঈমানদার জনতার গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাহেবের প্রতি ইঙ্গিত দিয়ে শিক্ষা উপমন্ত্রীর দেয়া বক্তব্যে দেশবাসী হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির। আজ এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি বলেন, প্রায়ত মেয়র … Read more

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলার সুযোগ না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টিমে সুযোগ না পাওয়ায় সজীবুল ইসলাম সজীব (২২) নামে অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আত্মহত্যা করেছেন। তিনি জাতীয় টিম অনূর্ধ্ব ১৫, ১৭ ও ১৯ দলের খেলোয়াড় ছিলেন। বিদেশের মাটিতেও খেলেছেন তিনি। সজীব রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মুরসেদ আলীর ছেলে। নিহত সজীবুল ইসলাম সজীব ওই গ্রামের মুরসেদ আলীর ছেলে। তিনি অনূর্ধ্ব-১৯ জাতীয় … Read more

করোনা ভাইরাসের জন্য বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব

করোনার জন্য নতুন শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এমনকি এক্ষেত্রে এবার পঞ্চম ও অষ্টমে সমাপনী পরীক্ষা না হওয়ায় অন্যান্য শ্রেনীর মতো ষষ্ট ও নবম শ্রেনীতেও লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব করা হয়েছে। এখন চুড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রনালয়। সম্প্রতি মাউশি থেকে পাঠানো প্রস্তাবে বলা … Read more