বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৩৮

বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:৩৮

আবারও কথা পাল্টিয়ে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ট্রাম্প|প্রেজেন্ট নিউজ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও তা কোনোভাবেই মেনে নিতে নারাজ ট্রাম্প।গত রবিবার একটু বাঁকা করে হলেও ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন যে বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই নিজের সে কথা অনেকটা উ’ল্টিয়ে সোমবার আবারও নিজের জ’য় ঘোষণা করেছেন তিনি। নিজের আগে’র অবস্থানে ফিরে ট্রাম্প টুইটারে লিখলেন, ‘আ’মি এই নির্বাচনে জিতেছি।’ য’দিও … Read more

নিজ স্ত্রীকে আপন বোন বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিঃ২ শিক্ষিকার নিয়োগ বাতিল

জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেয়ায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দুই শিক্ষিকার নিয়োগ বাতিল করেছে শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাদের উত্তোলিত বেতন-ভাতা ফেরতের ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা … Read more

আল্লামা মামুনুল হককে গ্রেফতারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ৭২ ঘন্টার আলটিমেটাম

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হকের গ্রেফতার দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ করে দেয়ার হুমকির মাধ্যমে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে- এমন অভিযোগ করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকির প্রতিবাদে সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশ … Read more

জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ |প্রেজেন্ট নিউজ

আজ মঙ্গলবার। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তিনি মারা যান। টাঙ্গাইলের সন্তোষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। রাজধানী ঢাকাসহ টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্তোষে তার মাজারে … Read more

সাংবাদিক ইলিয়াসের আপত্তিকর ভিডিও সরাতে ইউটিউব প্রধানকে আইনি নোটিশ

আপত্তিকর ভিডিও কনটেন্ট সম্প্রচারের অভিযোগ এনে ইউটিউবের প্রধান নির্বাহীকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ড. জাহিদুল ইসলাম।  সোমবার(১৬ নভেম্বর) তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাফায়েত হোসেন সজিব এ নোটিশ দেন।  নোটিস প্রাপ্তির ৩০ দিনের মধ্যে একুশে টিভির সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব প্রোগ্রাম ফিফটিন মিনিটস এর কার্যক্রম বন্ধ করাসহ সন্তোষজনক জবাব না পেলে … Read more

অমর একুশে বইমেলা’র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি

আগামী বছর থেকে ‘অমর একুশে বইমেলা’র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। দীর্ঘদিনের রীতি পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২১’। বইমেলার নামকরণে পরিবর্তন আনায় এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। উল্লেখ্য, সম্প্রতি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় ২০২১ … Read more

আমি পূজার উদ্বোধন করিনি, একজন সচেতন মুসলমান হিসেবে করবোনা:সাকিব

সম্প্রতি কলকাতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাকিব কালীপূজার উদ্বোধন করেছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে সাকিবকে নিয়ে দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অবশেষে এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি। সাকিব বলেন, “দুই মিনিট আমি যে পূজামণ্ডপে ছিলাম সে নিয়ে সবাই বলছে। তারা ধারণা করছে আমি পূজার উদ্বোধন করেছি। যেটা আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসেবে … Read more

২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া হবে জানিয়ে শিক্ষার্থীদের সে জন্য প্রস্তুতি নিতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যে, খুব বেশি সামনে আমরা সিদ্ধান্ত দিতে পারছি না। এসএসসির জন্য কি হবে, আগামী এইচএসসির জন্য কি … Read more

অপরাজনীতি থেকে না ফিরলে বিএনপির রাজনীতির অপমৃত্যু ঘটবে : ওবায়দুল কাদের

বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর কবিরহাট বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত তিন নেতার স্মরণে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি … Read more

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে চবি ছাত্রলীগের বিরুদ্ধে মারধরের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকদের নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে চবি ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সাদেক হোসেন টিপু বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের নেতা বলে জানা যায়। এ ব্যাপারে ঠিকাদার মো. … Read more