বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৮

বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৮

পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়ন ও পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি

পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়ন ও পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগরের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশে পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চাই। সে দাবি এখনো কেন বাস্তবায়ন হয় না? প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন, … Read more

‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়’, সাকিবের পুজো উদ্বোধন বিতর্কে পশ্চিমবঙ্গের মন্ত্রী

কলকাতায় একটি কালীপুজোর উদ্বোধন করায় বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার থেকেই সাকিবের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তাঁর অনুশীলনের সময়ও সঙ্গে ছিল সশস্ত্র পুলিশ। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে কিছু না বললেও তার কথায়, ‘যেকোনো মৌলবাদই ভয়ংকর। কোনো মৌলবাদের … Read more

সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবছে না : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা সরকার ভাবছে না। তবে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার উপর গুরুত্বারোপ করা হচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম নিয়ে জাতিসংঘ প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, … Read more

ঢাবি ক্যাম্পাসজুড়ে ‘নো মাস্ক নো এন্ট্রি’ বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে প্রশাসন

করোনা সংক্রমণের শুরুতে অতোটা সংক্রমিত না হলেও সম্প্রতি ক্যাম্পাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে ‘নো মাস্ক নো এন্ট্রি’ নীতি বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছেন প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা যায়, ইতোমধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই সদস্য এবং উপাচার্যের অফিসের এক কর্মকর্তার পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, দপ্তরের … Read more

বন্ধ হওয়া অনুদানের একাউন্ট ফিরে পেতে আইনি ব্যবস্থা নিবে পরিষদ

পরিষদের নেতাকর্মীরা তাঁদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য অনুদান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে গণ অনুদান নেওয়া শুরু করে। অল্পদিনের মধ্যেই তাঁদের একাউন্টে লাখ লাখ টাকা অনুদান আসতে শুরু করে। এর কিছুদিন পরেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। । এসব একাউন্টগুলো বিধি … Read more

রাজনীতিবিদরা নয়, সরকারি কর্মচারীরা বিদেশে অর্থপাচার করেন বেশি : পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় বিদেশে টাকা পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে টাকা পাচারের বিষয়ে শুধু রাজনীতিবিদ নয়, সরকারি-কর্মচারীর সংখ্যাই বেশি। তিনি বলেন, অবৈধভাবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কানাডার টরোন্টোতে রাজনীতিবিদদের পেছনে ফেলে সরকারি কর্মচারীরা বেশি অর্থপাচার … Read more

সোহ্‌রাওয়ার্দী উদ্যানে নির্মাণ হবে বঙ্গবন্ধুর ২৬ ফুট উঁচু ভাস্কর্য : মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঢাকার সোহ্‌রাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ ফুট উচ্চতার ভাস্কর্য নির্মাণ করা হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এমভি ইকরাম জাহাজ পরিদর্শন শেষে ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে একটি গোষ্ঠীর বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের … Read more

সরকারি কোন চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা দিতে পারবে না

সরকারি অফিস সময়ে সরকারি কোন হাসপাতালের চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতে পারবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে না। কোনো কারণে কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে। এ ছাড়া হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার/ল্যাব/ক্লিনিকগুলোতে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে … Read more

সরকারি তিতুমীর কলেজের স্টোর রুমে আগুন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি

রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছু খাতপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, খুব বড় আগুন ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যেই … Read more

ছাত্রলীগ নেতার হাতের কব্জি কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর বাজারে ছাত্রলীগের এক নেতার হাতের কব্জি কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জুনায়েদুল হক জিমের বিরুদ্ধে। গোমস্তাপুর থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। হামলার শিকার ছাত্রলীগের নেতার নাম আতিকুল ইসলাম সুমন। তিনি গোমস্তাপুর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও রাজশাহী … Read more